৬৩ বছর বয়সেও মিলনের প্রস্তাব পান কিশোরের থেকে! যৌনতা বিশারদের মন্তব্যে বিতর্ক তুঙ্গে
বিখ্যাত সাংবাদিক শুভঙ্কর মিশ্রের পডকাস্টে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল তরুণরা বয়সে বেশি মহিলাদের প্রতি অনেক সময়ই আকর্ষণ করে কেন। এর জবাবে সীমা তাঁর ব্যক্তিগত একটি অভিজ্ঞতা ভাগ করে নেন। আর তাতেই ঘটে যায় অনর্থ।
আরও পড়ুন:
সীমা গত বছর তাঁর সঙ্গে ঘটা একটি ঘটনার উল্লেখ করেন। জানান, সেই সময় তাঁর কাছে প্রেম প্রস্তাব নিয়ে আসা ছেলেটির বয়স ছিল ১৫ বছর। তিনি আরও জানান যে, তখন তাঁর বয়স ছিল ৬৩ বছর। তাঁর এই কথার প্রতিক্রিয়ায় শুভঙ্কর বলেন, “আপনার চেয়ে চার গুণ ছোট একটি ছেলে আপনার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করেছে।” যার উত্তরে সীমা যোগ করেন, “এবং অত্যন্ত জঘন্য ভাষায়।”
আরও পড়ুন:
একজন ইউজার লিখেছেন, 'এই গল্পটি কোনও বিনোদনের বিষয় নয়, বরং উদ্বেগের কারণ। শুভঙ্কর মিশ্রের মতো এক বড় প্ল্যাটফর্মে সীমা আনন্দের উচিত হয়নি অপ্রাপ্তবয়স্কদের সম্পর্কিত বিষয়গুলো এমন হালকাভাবে আলোচনা করা। যখন বিষয়টি একজন ১৫ বছর বয়সি নাবালককে নিয়ে, তখন প্রশ্নটা আকর্ষণ নিয়ে নয়, বরং সীমা ও দায়িত্ববোধ নিয়ে। এই ধরনের আলোচনাকে ভাইরাল কন্টেন্ট হিসেবে না দেখে একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া উচিত।'