সাতপাকে বাঁধা পড়লেন কুলদীপ, চাঁদের হাটে উপস্থিত বাগেশ্বর বাবাও, কী উপহার দিলেন?
তাঁদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন ১৭ মার্চ, লখনউয়ে।
আরও পড়ুন:
বিয়ের অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢোল, বাদ্যযন্ত্র ও ব্যান্ডের তালে অতিথিদের নাচে-গানে জমে ওঠে পুরো আয়োজন। জানা গিয়েছে, সব মিলিয়ে বিয়ের বাজেট প্রায় ২ কোটি টাকা। টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের বিয়ের কার্ড যথেষ্ট ব্যয়বহুল ছিল। সেই আমন্ত্রণপত্র যথাস্ময়ে পৌঁছে গিয়েছিল অতিথিদের কাছে। জানা গিয়েছে, জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। ছবি এক্স।
অতিথিদের থাকার ব্যবস্থা করতে মুসৌরির যে নামী হোটেল বুক করা হয়েছিল, সেখানে ছিল ৫০টি ঘর। এছাড়াও অতিথিদের থাকার জন্য আরও দু'টি হোটেলের ঘর নেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়। বিমানবন্দর থেকে অতিথিদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্যও ব্যবস্থা করা হয়েছিল। দু'দিনের জন্য তাঁদের হোটেলে থাকার ভাড়াই ধরা হয়েছে ৭০ লক্ষ। সেই সঙ্গে ২৫-৩০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে শুধু ওই রিসোর্টের সাজসজ্জার জন্য।
আরও পড়ুন:
ইতিমধ্যেই ভাইরাল বিয়ের একাধিক ভিডিও-ছবি। দেখা গিয়েছে, যুজবেন্দ্র চাহালকে। বিশ্ব ক্রিকেট ক্রিকেট যে জুটিকে চেনে ‘কুলচা’ নামে। একটা সময় সাদা বলের ক্রিকেটে ভারতীয় স্পিন অ্যাটাকের প্রধান মুখ ছিল এই জুটি। কুলদীপের সঙ্গে বরাবরই সম্পর্ক ভালো চাহালের। সাম্প্রতিক সময়ে ভারতীয় টিমে আর সুযোগ পান না তিনি। দু’বছর আগে রোহিত শর্মারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে বিশ্বকাপ জিতেছিলেন, সেই টিমের সদস্য ছিলেন চাহাল।
বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল মুসৌরির স্যাভয় হোটেলে। তবে তাঁদের বিয়ের রিসেপশন পার্টি হবে লখনউয়ে। এই গ্র্যান্ড রিসেপশন ১৭ মার্চ লখনউয়ে আয়োজিত হবে। ক্রীড়া জগতের পাশাপাশি বিনোদন এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জল্পনা রয়েছে।
মেনুতেও ছিল পাহাড়ি খাবারের স্বাদ। বাজরার রুটি, ঢেঁকিছাঁটা চালের ভাত, কলাইয়ের ডাল, শুশনি শাক, পাহাড়ি ছোলার ডাল, কুমাউনি রায়তা, শণবীজের চাটনি এবং শ্যামা চালের পায়েস। প্রাতঃরাশের জন্য ছিল ইডলি, ধোসা, ছোলা-ভাটুরা ও পোহা। এর সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের ব্রেড। এর সঙ্গে থাকছে ১০ রকমের মিষ্টি।