‘মা আমাকে নিতে এসেছেন’, মৃত্যুশয্যায় স্ত্রী’কে শেষ এই কথাই বলেছিলেন ইরফান খান
জানুন ইরফানের জীবনের নানা অজানা মুহূর্তের কথা।
আরও পড়ুন:
একসময়ে যে ছেলের চেহারার গড়ন দেখে অভিনেতা হিসেবে তাঁকে বাতিলের খাতায় ফেলেছিল বলিউড, সেই অভিনেতাই কিনা পরবর্তীতে ফিরিয়ে দিয়েছেন ক্রিস্টোফার নোলান, স্টিভেন স্পিলবার্গের মতো পরিচালকদের। অনায়াসে দৃঢ় কণ্ঠে ফিরিয়ে দিয়েছেন লিওনার্দো দি ক্যাপ্রিও, স্কারলেট জনসনদের সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নেওয়ার প্রস্তাব।
আরও পড়ুন:
‘চন্দ্রকান্তা’য় সোমনাথ ও বদ্রীনাথ নামের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নয়ের দশকের প্রজন্ম আজও যে চরিত্রকে মনে রেখেছে। অভিনেতা শাহবাজ খানই ইরফানকে রাজি করিয়েছিলেন ‘চন্দ্রকান্তা’ ধারাবাহিকে অভিনয়ের জন্য। এরপর ‘বনেগি আপনি বাত’, ‘ভারত এক খোঁজ’ থেকে ‘চাণক্য’তে ইরফান অভিনীত সেনাপতি ভদ্রশালের চরিত্র, একের পর এক ধারাবাহিকের পার্শ্বচরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন।