জিৎ-মোহনা থেকে কাঞ্চন-শ্রীময়ী, বয়সের ফারাক সম্পর্কের বাধা হয়নি টলিপাড়ার এই জুটিদের
এই তালিকায় রয়েছেন কোন কোন সেলেব দম্পতি? জেনে নিন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্রুতি দাস দু'বছর হল জুটি বেঁধেছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। সিরিয়ালের সেটেই তাঁদের প্রেম। স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির বয়সের পার্থক্য প্রায় চোদ্দ বছরের। তবে এই নিয়ে তাঁদের দিকে নানা সময় নানা কটাক্ষ ধেয়ে এলেও তারা তাতে কর্ণপাত করতে একেবারেই নারাজ। নিজেদের ভালোবাসাকেই সবসময় প্রাধান্য দিয়েছেন তাঁরা।