ভারতের এই মন্দিরগুলোতে পুরুষদের প্রবেশ আজও নিষিদ্ধ, কেন এমন অদ্ভুত রীতি?
ভারতবর্ষ এক প্রাচীন তীর্থস্থান। দেশের আনাচে-কানাচে রয়েছে বিস্ময়কর সব দেবালয়। রয়েছে তেত্রিশ কোটি দেবতার নিজস্ব আবাস। তবে এই সব মন্দিরের রয়েছে বহুবিধ আচার, নিয়ম, আদব-কায়দা। কোথাও পুজোর জন্য নির্দিষ্ট রয়েছে সাজপোশাক, কোথাও বা রয়েছে আরাধনার বিশেষ সময়কাল। তবে, শুনলে অবাক হবেন আপনিও। এমন কিছু মন্দির এই দেশে রয়েছে, যেখানে পুরুষ প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কী, বিশ্বাস হচ্ছে না? চলুন, জেনে নিই।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভগবতী আম্মান মন্দির, কন্যাকুমারী: কন্যাকুমারীর এই মন্দিরে দেবী কুমারী রূপে বিরাজমান। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, পার্বতী শিবকে পাওয়ার জন্য এখানে কঠোর তপস্যা করেছিলেন। মন্দিরের গর্ভগৃহে কেবল সন্ন্যাসিনী এবং মহিলারাই প্রবেশ করতে পারেন। বিবাহিত পুরুষদের প্রবেশাধিকারের ক্ষেত্রে এখানে অত্যন্ত কঠোর বিধিনিষেধ মেনে চলা হয়।
সাবিত্রী মাতা মন্দির, পুষ্কর: রত্নগিরি পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত। এটি ব্রহ্মার স্ত্রী সাবিত্রীর মন্দির। ব্রহ্মার অন্য বিবাহের কারণে সাবিত্রী অভিশাপ দিয়েছিলেন। সেই থেকেই এখানে মহিলারা বিশেষ প্রাধান্য পান। পুরুষদের প্রবেশের ক্ষেত্রে এখানে কিছু নির্দিষ্ট সময়ে কড়াকড়ি থাকে। পাহাড় থেকে পুষ্করের দৃশ্য অপূর্ব লাগে।