বড় ঘোষণা নেই, স্বস্তি পেলেন না কৃষক-শ্রমিক-পেনশনভুগীরা! বাজেটে অপ্রাপ্তির দীর্ঘ তালিকা
ভোটমুখী রাজ্যগুলির জন্যও বিরাট ঘোষণা নেই। বঞ্চিত বাংলা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
রবিবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, ০.০২ শতাংশ থেকে এসটিটি বাড়িয়ে ০.০৫ শতাংশ হবে। অর্থাৎ বৃদ্ধির হার প্রায় ৫০ শতাংশ। এসটিটি অর্থাৎ সিকিয়োরিটিস ট্রানজাকশন ট্যাক্স কার্যকর হয় স্টক কেনাবেচার ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ড-সহ নানা ক্ষেত্রে বিনিয়োগেই কার্যকর হয় এই কর। একলাফে কর বেশ খানিকটা বেড়ে যাওয়ায় রক্তক্ষরণ হয়েছে শেয়ার বাজারেও। দিনের শেষে শেয়ার সূচক কমেছে ১৫০০ পয়েন্ট।
সবচেয়ে বড় বঞ্চনার মুখোমুখি হল বাংলা। অন্তত তৃণমূলের তেমনই অভিযোগ। ভোটের মুখে উত্তরবঙ্গের এইমস, কিছু রেললাইন, বড় শিল্প ক্ষেত্রে বিনিয়োগের বড় ঘোষণা আশা করেছিলেন বঙ্গবাসী। কিন্তু নির্মলার ভাষণে ভাসা ভাসা করে ডানকুনি ফ্রেট করিডোর, শিলিগুড়ি-বারাণসী সুপারফাস্ট ট্রেন রুট এবং দুর্গাপুরে শিল্প করিডোর ছাড়া তেমন ঘোষণা নেই।