পার্ক কিংবা ক্যাফেতে ডেটিং এখন সেকেলে, কলকাতার এই ১০ জায়গায় আরও জমবে প্রেম
সময় বের করে কোথাও প্ল্যান করে ফেলুন। ভালো সময় কাটিয়ে আসুন। তাতে দু’জনের সম্পর্কের বাঁধন হবে আরও শক্তপোক্ত।
একে তো ক্যাফেতে বহু মানুষের ভিড়। তার উপর স্বাস্থ্য সচেতন অনেকেই ক্যাফেতে গিয়ে ক্যালোরিতে ভরা খাবারদাবার খেতে পছন্দ করেন না। তার ফলে অনেকেই আর একান্ত সময় কাটাতে ক্যাফেতে যেতে চান না। তাই ডেটিংয়ের জন্য এখন আর ক্যাফে আদর্শ নয়। পরিবর্তে অন্য গন্তব্যে যাতায়াত বেড়েছে যুগলের। আপনিও কি অফবিট কিছু ডেটিং জোন খুঁজছেন, তবে আপনার জন্য রইল নানা ঠিকানার খোঁজ।
আরও পড়ুন:
বরফ ছোড়াছুড়ি করে দু'জনে কিছুটা সময় কাটাতে চান? তবে নিউটাউনের স্নো পার্কে পাড়ি জমান। যেখানে তাপমাত্রা মাইনাস ৬ থেকে মাইনাস ৭ ডিগ্রি। ৯ হাজার বর্গফুট আয়তনের এই স্নো পার্কে গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন আপনি। বরফেই মাঝে ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন খেলতে পারেন। পার্কে যেতে ন্যূনতম খরচ ৪৯৯ থেকে ৬০০ টাকা।
আরও পড়ুন:
ডেটিংয়ে অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রয়োজন? তবে শহরের যেকোনও এসকেপ রুমে কিছুটা সময় কাটাতে পারেন। কোথাও রয়েছে হরর থিম ঘর আবার কোথাও রয়েছে মিস্ট্রি রুম। কোনও জায়গায় সময় কাটালে হতে পারে কারাগারে কাটানোর অভিজ্ঞতাও। এসকেপ রুমে ডেটিংয়ের অভিজ্ঞতা যে একেবারে অন্যরকম, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। খরচ পড়বে মাথাপিছু ৭৫০-১০০০ টাকা।
আপনারা দু'জনেই কি অত্যন্ত শৌখিন? একসঙ্গে হাতের কাজ শিখতে চান? তবে আপনার জন্য রয়েছে একান্তে সময় কাটানোর বিশেষ ব্যবস্থা। কিছুটা সময় বের করে একবার ঢুঁ মারতেই পারেন কলকাতায় মাটির জিনিসপত্র তৈরির ওয়ার্কশপে। বর্তমানে শহরের নানা প্রান্তে এমন ওয়ার্কশপ হয়। সেখানে আপনি মাটির জিনিসপত্র তৈরি যেমন শিখতে পারবেন। তেমনই আবার মাটির জিনিসপত্রের উপর রং করাও শিখতে পারবেন। ইন্টারনেট ঘাঁটলেই পাবেন কোর্স সংক্রান্ত যাবতীয় খোঁজখবর।
রং, তুলি হাতে প্রেমের রঙে রাঙিয়ে দিতে চান ক্যানভ্যাস? তবে পেন্টিং ক্লাসেও কাটাতে পারেন কিছুটা সময়। কলকাতার নানা প্রান্তে অল্প সময়ে পেন্টিং ওয়ার্কশপ মাঝেমধ্যেই হয়। শুধু একটু খোঁজখবর রাখলেই হবে। সেখানে গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন দু'জনে। আঁকার প্রতি মন থাকলে এমন ডেটিংয়ের অভিজ্ঞতা সারাজীবন ভুলতে পারবেন না।
কাজের ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় নিউটাউনের ট্রাম্পোলিন পার্কে কাটাতে পারেন। ফোম পিচ, স্কাই স্টেপারের সঙ্গে সফট প্লে জোন একে অপরের কাটানো সময়কে আরও বিনোদনমূলক করে তুলতে বাধ্য। নিরাপত্তারও পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে। তাই আচমকা কোনও চোট লাগার সম্ভাবনা নেই বললেই চলে। সাধারণত বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। মাথাপিছু খরচ পড়বে ৮০০ থেকে ১ হাজার টাকা।
বোউলিং ডেটও হতে পারে আপনাদের জন্য একেবারে আদর্শ। শহরের সেরা শপিং মলগুলিতে এই ধরনের বিনোদনের বন্দোবস্ত রয়েছে। তাতে পাবেন ন্যূনতম ৪টি বোউলিং লেন, পুল টেবিল, এয়ার হকি। সাধারণত দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বোউলিং করার সুযোগ পাবেন। খরচ প্রতিবার বোউলিংয়ে ১৫০ থেকে ২০০ টাকা। তবে কিছু কিছু জায়গায় ৪৭০ টাকা থেকে ৫৯০ টাকা খরচ পড়তে পারে। পকেটের রেস্তো বুঝে পাড়ি দিতেই পারেন দু'জনে।
শহরের নানা অভিজাত শপিং মলগুলিতে এখন প্লে জোন বাধ্যতামূলক। আপনিও চাইলে সেখানে পাড়ি জমাতে পারেন। বল পিটস থেকে বোউলিং - বিনোদনের সমস্ত বন্দোবস্ত রয়েছে সেখানে। অনলাইন গেমিংয়ের সুযোগও রয়েছে। যদিও আপনারা দু'জনে এসব পছন্দ করেন কিনা, তা আগে দেখে নিন। নইলে সময় ভালো কাটানোর বদলে বিরক্তই হবেন বেশি। আবার গেমিং জোনে সময় কাটাতে খরচও পড়বে বেশ কিছুটা বেশি।
অক্টোবর কিংবা মার্চে পিকনিক স্পটগুলিতে পাড়ি জমাতে পারেন। সেক্ষেত্রে আপনার গন্তব্য হতে পারে নিউটাউনের ইকো পার্ক, ময়দান কিংবা নিকো পার্ক, সেন্ট্রাল পার্ক। ইকো পার্কে রয়েছে সাইকেলিং এবং বোটিংয়ের সুবন্দোবস্ত। নিকো পার্কেও পাবেন বিনোদনমূলক নানা ব্যবস্থা। সেন্ট্রাল পার্কেও রয়েছে গোলাপ এবং প্রজাপতি বাগান। যা আপনার দু'জনের কাটানো ব্যক্তিগত সময়কে করে তুলবে আরও সুন্দর।