‘কালো জাদু করে কাজ কেড়ে নিচ্ছে!’, কেরিয়ারের কঠিন সময়ে উরফির নিশানায় কে?
সাহসী ফ্যাশন সেন্সের জন্যই সকলের কাছে বিশেষ পরিচিত উরফি জাভেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ‘সোশাল মিডিয়া সেনসেশন’ উরফি।
আরও পড়ুন:
জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে উরফি জানান সবসময় মনে হয় তাঁর জীবন যেন থমকে গিয়েছে। প্রতি পদক্ষেপে নানাবিধ বাধার সম্মুখীন হচ্ছেন। কেরিয়ারে কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন। তাঁর কথায়, "সময় খুব খারাপ যাচ্ছে। মনে হয় কেউ আমার উপর কালা জাদু করেছে।" আরও যোগ করেন, তিনি নাকি বেশ কিছু পূর্ব নির্ধারিত শো, ব্র্যান্ডের কাজ হারিয়েছেন। যা তাঁর জীবনকে আরও দুর্বিসহ করে তুলছে।
আরও পড়ুন:
উরফি যে প্রকাশ্যে কোনও কিছু স্বীকার করতে ভয় পান না তারও একটি উদাহরণ, রমজানের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কসমেটিক সার্জারি নিয়ে কথা বলেছিলেন। স্পষ্ট বলেছিলেন, "আমি কখনও অস্ত্রোপচার করাইনি। শুধু ফিলার আর বোটক্স করিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ স্বাভাবিকভাবেই নিজের চেহারায় পরিবর্তন আনতে চায়, আমিও চেয়েছিলাম।"
রিয়্যালিটি শো স্প্লিটভিলার সঞ্চালক হিসেবে কাজ করেছিলেন উরফি। নিজের জীবনের গল্প নিয়ে তৈরি শো 'ফলো কর লো ইয়ার'-এ ও সঞ্চালকের ভূমিকায় ছিলেন। এছাড়াও 'এনগেজড রোকা কা ধোকা' এবং 'ট্রেইট্রর্স'-এর মতো শোয়ের সঞ্চালিকাও হিসেবেও নজর কেড়েছিলেন। এওছাড়াও একাধিক রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হিসেবেও অংশ নিয়েছিলেন উরফি জাভেদ।