ঘোষণা আগেই হয়েছিল। মঙ্গলবার ৬৯তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হল। 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিলেন আলিয়া ভাট। স্ত্রী জীবনের এই মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রণবীর কাপুর।
২৯
আলিয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতী স্যানন। এটিই অভিনেত্রীর প্রথম জাতীয় পুরস্কার। পেয়েছেন 'মিমি' সিনেমার জন্য।