কোটি-কোটি টাকা তছরুপ, কেলেঙ্কারি স্ত্রীর নামেও! কত সম্পত্তির মালিক বিতর্কিত নকভি?
সম্প্রতি ইমরান খানের বোনেরা অভিযোগ তুলেছেন, নকভি নাকি প্রাক্তন পাক অধিনায়ককে খুনের চক্রান্ত করছেন।
আরও পড়ুন:
নকভির বিরুদ্ধে সোচ্চার হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের দল তেহরিক-ই-ইনসাফের পতনের ক্ষেত্রে নকভিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে ২০২৩ সালে ইমরান খানকে গ্রেপ্তার করেছিল শাহবাজ সরকার। বর্তমানে ৭৩ বছর বয়সি ইমরান বন্দি রয়েছেন আদিয়ালা জেলে।
আরও পড়ুন:
২০২৪-এ নকভি পাক বোর্ডের চেয়ারম্যান হন। পরের বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান হন। এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাক। সেখানে ভারত চ্যাম্পিয়ন হয়। কিন্তু পহেলগাঁও জঙ্গিহামলা ও তারপর অপারেশন সিঁদুরের ঘটনাবলিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে রাজি হননি। তাতে ট্রফি নিয়ে চম্পট দেন নকভি।