Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bharat Sevashram Sangha

আচার্যদেবের ১৩১তম জন্মজয়ন্তী, মহামিলনের মিছিলে মাতল কলকাতা

শ্রীশ্রী স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম শুভ আবির্ভাব তিথি। শুক্রবার এই উপলক্ষে দক্ষিণ কলকাতায় এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকলেন শহরবাসী। সংঘের সন্ন্যাসীদের নেতৃত্বে এই মিছিলে পা মেলালেন হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৭:৪৮

options
link
আচার্যদেবের ১৩১তম জন্মজয়ন্তী, মহামিলনের মিছিলে মাতল কলকাতা zoom
ভারত সেবাশ্রম সংঘ

শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ব্যান্ডের তালে মুখরিত শহর। কলকাতার রাজপথে তখন গেরুয়া প্লাবন। উপলক্ষ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীশ্রী স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম শুভ আবির্ভাব তিথি। শুক্রবার এই উপলক্ষে দক্ষিণ কলকাতায় এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকলেন শহরবাসী। সংঘের সন্ন্যাসীদের নেতৃত্বে এই মিছিলে পা মেলালেন হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ।

শুক্রবার বিকেলে বালিগঞ্জের সংঘভবন থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এ দিনের মিছিলে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। কেবল শহর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমবেত হয়েছিলেন এই মহামিলন উৎসবে। শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের। ছিল বিভিন্ন ক্লাব ও মিলন মন্দিরের সদস্যরাও। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আসা আদিবাসী শিল্পীদের মনমুগ্ধকর নৃত্য। বিভিন্ন দেব-দেবীর সুসজ্জিত ট্যাবলো এবং ব্যান্ডপার্টির সুর মিছিলকে এক অন্য মাত্রা দেয়।

Advertisement

বালিগঞ্জ থেকে শুরু হয়ে মিছিলটি রাসবিহারী এভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং হাজরা মোড় হয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে। দীর্ঘ পথ অতিক্রম করে ফের সংঘভবনে ফিরে শোভাযাত্রাটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী ভক্তদের মধ্যে ছিল অভূতপূর্ব উন্মাদনা। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “আচার্যদেবের আদর্শ এবং তাঁর দেওয়া মহাজাগরণ ও মহাসম্প্রসারণের বাণী জনমানসে ছড়িয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

শোভাযাত্রার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উৎসবের মূল আয়োজন। সংঘ সূত্রে জানানো হয়েছে, আগামী শনি ও রবিবার স্বামীজীর জন্মজয়ন্তী এবং শিবরাত্রি উপলক্ষে বালিগঞ্জ প্রধান কার্যালয়ে দু’দিনব্যাপী হিন্দুধর্ম-শিক্ষা-সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নানা সামাজিক কর্মসূচিও পালিত হবে। সব মিলিয়ে উৎসবের আমেজে এখন মগ্ন বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.