Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
mobile in bathroom

মোবাইল ছাড়া বাথরুমে যাওয়ার কথা ভাবতেই পারেন না? অপেক্ষা করছে ভয়ংকর বিপদ!

অনেকেই বাথরুমেও সর্বদা সঙ্গী করেন ফোনকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৬:৫৩

options
link
মোবাইল ছাড়া বাথরুমে যাওয়ার কথা ভাবতেই পারেন না? অপেক্ষা করছে ভয়ংকর বিপদ! zoom
বাথরুমে মোবাইল ব্যবহার করলেই ভয়ংকর বিপদ।

এখন মোবাইল ছাড়া এক মুহূর্ত ভাবতে পারেন না কেউ। ফলে ঘুম ভাঙতেই ফোন হাতে নেন সকলে। চোখ বুলিয়ে নেন সোশাল মিডিয়ায়। অধিকাংশই দেখা যায়, বাথরুমেও সর্বদা সঙ্গী করেন ফোনকে। কিন্তু জানেন কি এখানেই লুকিয়ে ভয়ংকর বিপদ! যা ছাড়খার করে দিতে পারে আপনার সুন্দর করে সাজানো-গোছানো জীবন, এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র।

why you should not take phone to bathroom

Advertisement

কিন্তু কেন এমন হয়? শাস্ত্র অনুযায়ী, বাথরুমকে মনে করা হয় অপবিত্র স্থান। কারণ, সেখানে বর্জ্য ত্যাগ করা হয়। তাই মনে করা হয়, বাথরুমে থাকে নেতিবাচক শক্তি। বলা হয়, বাথরুমে মোবাইল ব্যবহার করলে জীবনে রাহুর প্রভাব বাড়ে। যা সাজানো জীবন মুহূর্তে নষ্ট করে দিতে পারে। আসলে বর্তমান সময়ে অফিস থেকে ব্যাঙ্ক, টাকা-পয়সা, সবটাই থাকে মোবাইলে। এখানেই শেষ নয়, মোবাইলে কোনও না কোনওভাবে থাকে দেব-দেবীর ছবি। ফলে ফোন নিয়ে বাথরুমে গেলে পরোক্ষভাবে দেবতাদের নিয়ে যাওয়া হয় বাথরুমে। যা কখনই কাম্য নয়। এতে অসন্তুষ্ট হন মা লক্ষ্ণী। যার প্রভাবে আর্থিকভাবে সমস্যায় পড়ার সম্ভাবনা তৈরি হয়।

তবে শুধু আর্থিক ক্ষতি নয়, এতে শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? বাথরুমে জীবাণু থাকাই স্বাভাবিক। ফোন নিয়ে সেখানে গেলে তা-ও জীবাণুর সংস্পর্ষে আসে। দীর্ঘক্ষণ ফোন নিয়ে বাথরুমে বসে থাকলে হজমে সমস্যা হওয়া খুব স্বাভাবিক বিষয়। অনেকেই মনে করেন বাথরুম আসলে ভাবনাচিন্তার জায়গা। তা কিন্তু নয়, ভবিষ্যৎ পরিকল্পনা হোক বা কোনও ইতিবাচক চিন্তার জায়গাই নয় শৌচাগার। তাই ফোন নিয়ে যাওয়ার অভ্যেস যদি থেকে থাকে, তা বদলে ফেলুন আজই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.