মাঙ্গলিক শব্দটির সঙ্গে সকলেই পরিচিত। জন্মছকে মঙ্গলের অবস্থান অনুযায়ী যা নির্ধারিত হয়। অবস্থান ভালো হলে যে মঙ্গল যেমন ভালো ফল দেয়, তেমনি খারাপ হলে ছাড়খার করে দেয় জীবন। তবে প্রাথমিকভাবে সকলের ধারণা, মাঙ্গলিক (Mangalik Dosh) হলে শুধুমাত্র বিঘ্নিত হয় বিবাহিত জীবন। কিন্তু আদতে এই ধারণা কিন্তু পুরোপুরি ঠিক নয়। জন্মছকে মঙ্গল প্রথম (কেউ কেউ বলেন দ্বিতীয়), চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে অবস্থান করলে তা মাঙ্গলিক দোষ বলে ধরা হয়। তা কিন্তু শুধু বিবাহিত জীবনে জটিলতা তৈরি করে তা নয়, অন্যান্য ক্ষেত্রেও সমস্যা তৈরি করে। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।
১. জন্মছকে যদি মঙ্গল চতুর্থস্থানে অবস্থান করে তাহলে গৃহশান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। পারিবারিক অশান্তি, সম্পত্তি সংক্রান্ত বিবাদ, মায়ের শরীর নিয়ে ভোগান্তি লেগেই থাকে।
আরও পড়ুন:
২. জন্মছকে মঙ্গলের অবস্থান ছবি থাকে সপ্তমে তাহলেই সমস্যা তৈরি হয় বিবাহিত জীবনে। অশান্তি, টানাপোড়েন লেগেই থাকে। বিচ্ছেদও খুব স্বাভাবিক। তবে যদি স্বামী-স্ত্রী দু’জনেরই সপ্তমে মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে অশান্তি চরমে উঠলেও অনেকক্ষেত্রে বিচ্ছেদ হয় না বলেই বলছে জ্যোতিষশাস্ত্র।
৩. যদি মঙ্গলের অবস্থায় হয় অষ্টমে, তা কিন্তু আতঙ্কের। কারণ অষ্টম স্থান আয়ু নির্দেশ করে।
তবে ব্যক্তিক্রমও রয়েছে। জন্মছকে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে মঙ্গলের অবস্থানেই যে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে তা কিন্তু নয়। এক্ষেত্রে অন্যান্য গ্রহের অবস্থানও গুরুত্বপূর্ণ। যা খর্ব করতে পারে মাঙ্গলিক দোষ।
সর্বশেষ খবর
-
তৃণমূলের খোলনলচে বদলে দিলেন মমতা, ‘দল বাঁচাতে’ ডানা ছাঁটা হল অভিষেকের!
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা
-
১৯৭০-এর মডেল, ৬,১৭৫ গ্রাম সোনা! ফুটবল বিশ্বকাপ ট্রফির দাম শুনলে চমকে যাবেন
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই