সাধারণত যে কোনও সিনেমার ট্রেলার প্রকাশ করা হয় প্রাইম টাইমে। উদ্দেশ্যে একটাই, বেশি মানুষের কাছে পৌঁছনো। কারণ, ট্রেলারে মন কাড়তে পারলে তবেই না হলমুখী হবে দর্শক। কিন্তু প্রযোজক নামিত মালহোত্রা আগেই ঘোষণা করেছিলেন ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ করা হবে ব্রহ্মমুহূর্তে। সেই মতো বৃহস্পতিবার ভোর ৪ টে বেজে ১৫ মিনিটে প্রকাশ করা হয়েছে ট্রেলার। কিন্তু জানেন কেন ভোরেই ট্রেলার লঞ্চ? হিন্দু ধর্মে এই ব্রহ্মমুহূর্তের গুরুত্ব ঠিক কতটা?

আরও পড়ুন:
কী এই ব্রহ্মমুহূর্ত? হিন্দু ধর্মে ব্রহ্মমুহূর্ত একটি গুরুত্বপূর্ণ ধারণা। সূর্যোদয়ের প্রায় এক ঘণ্টা ৩৬ মিনিট আগে শুরু হয় এই ব্রহ্মমুহূর্ত। যার ব্যাপ্তি থাকে সাধারণত ৪৮ মিনিট মতো। তবে কখন ব্রহ্মমুহূর্ত শুরু হবে তা পরিবর্তিত হয় নির্দিষ্ট জায়গার সূর্যোদয়ের সময়ের ভিত্তিতে। বলা হয়, ‘ব্রহ্মা’ শব্দটি সৃষ্টিকর্তাকে নির্দেশ করে। আর ‘মুহূর্ত’ মানে একটি নির্দিষ্ট সময়। তাই আধ্যাত্মিক সাধনার জন্য ব্রহ্মমুহূর্তকে আদর্শ বলে মনে করা হয়। এই সময়ে ঘুম থেকে উঠতে পারলে বিশেষ ফল মেলে, এমনটাই বলে জ্যোতিষশাস্ত্র।
হিন্দুধর্ম অনুযায়ী, ব্রহ্মমুহূর্তের দ্বারা ‘সাত্ত্বিক গুণ’- অর্থাৎ বিশুদ্ধতা ও মানসিক ভারসাম্য প্রভাবিত বলে মনে করা হয়। কারণ, এই সময়ে পরিবেশ তুলনামূলকভাবে শান্ত থাকে। মনোযোগ বিঘ্নিত করার মতো কিছু থাকে না। মন ও আত্মার জন্যই উপকারী কাজের জন্য এটি সেরা সময় বলে মনে করা হয়। বলা হয় ধ্যান, মন্ত্র জপ, যোগব্যায়াম ও প্রাণায়াম, আধ্যাত্মিক গ্রন্থ পড়া, প্রার্থনা ও ধ্যানের জন্য এর থেকে ভালো সময় হয় না। ব্রহ্মমুহূর্তের সঙ্গে জড়িয়ে রয়েছে সুস্বাস্থ্যও। বিভিন্ন গবেষণা অনুযায়ী, ভোরে ঘুম থেকে উঠলে মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তবে পর্যাপ্ত ঘুম ও সঠিক বিশ্রাম হলে তবেই এই সুফলগুলো মেলে, অন্যথায় নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঠাকুরদালানে বেঁধে রাখা হয় দেবীকে, বাংলার ‘শিকল বাঁধা দুর্গা’র মাহাত্ম্য জানেন?
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা