উত্তম কুমার (Uttam Kumar ) মানে বাঙালির আবেগ। আজও বাঙালির চোখে সেরা রোম্যান্টিক হিরো তিনিই। পরবর্তীকালে কত নায়ক এসেছেন, চুটিয়ে কাজও করেছেন, কিন্তু উত্তম কুমারের জায়গা সকলের মনের মণিকোঠায়। সেখানে প্রবেশের অনুমতি পাননি কোনও অভিনেতা। পর্দার বাইরে কেমন ছিলেন মহানায়ক? সেই গল্প করতে গিয়েই বিতর্কে জড়ালেন উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় (Nabomita Chatterjee)। লাগাতার কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।

আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? ঠিক কী বলেছেন নবমিতা? সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন নবমিতা চট্টোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই সেই আলোচনার অনেকটা অংশজুড়ে ছিলেন মহানায়ক উত্তম কুমার। আসলে আজও তাঁকে নিয়ে বাঙালির উন্মাদনা অন্যরকম। পর্দার বাইরে তিনি ঠিক কেমন, তা নিয়ে প্রবল আগ্রহ সকলেরই। সেই পডকাস্টেই নবমিতা দাবি করেন, দাদু অর্থাৎ উত্তম কুমার নাকি ভীষণ কালো ছিলেন। তিনি বলেন, “বললে কেউ বিশ্বাস করবে না। কিন্তু দাদু ভীষণ কালো ছিলেন। উড়ে পুরুত বলতে যা বোঝায়, আমার কাছে পুরোনো ছবি আছে সেটা যদি তুমি দেখো….।” এরপর সঞ্চালক প্রশ্ন করেন, “স্কিন টোন একদম কালো?” উত্তরে নবমিতা বলেন, “একদম। সেটা সাদা করেছে বিভিন্ন ক্রিম মেখে, ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে কিছু ক্য়াপসুল খেয়ে, উনি নিজেকে অনেক বেশি নারচার করেছেন।”
এই মন্তব্যেই দানা বেঁধেছে বিতর্ক। মহানায়ক সম্পর্কে এই মন্তব্যকে একেবারেই ভালোভাবে নেয়নি নেটদুনিয়া। কমেন্টে বক্সে কেউ লিখেছেন, ‘ভাট বকার একটা লিমিট থাকা উচিত। সস্তা ফুটেজ বা ভিউ পাওয়ার লোভে নিজের দাদুকে নিয়ে যা খুশি বলে দিলেই হল।’ কেউ আবার লিখেছেন, ‘মহানায়কের যা ব্যক্তিত্ব, ক্যারিশ্মা তা কোনও সস্তা ক্রিমের উপর নির্ভর করত না।’ কেউ আবার সরাসরি নবমিতার দাবি উড়িয়ে লিখেছেন, ‘উনি কোনওভাবেই কালো ছিলেন না।’ নবমিতার দাবি ঠিক বা ভুল তা তর্কের বিষয়, তবে এই ঘটনাতেই স্পষ্ট, সময় পেরলেও উত্তম কুমারের প্রতি বাঙালির ভালোবাসা আজও অমলিন।
সর্বশেষ খবর
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?