মহাজাগতিক বিস্ময় প্রত্যক্ষ করতে মুখিয়ে রয়েছে বিশ্ব। আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ। তবে এটি সাধারণ কোনও গ্রহণ নয়, একে বলা হচ্ছে ‘অ্যানুলার সোলার ইক্লিপস’ বা ‘রিং অফ ফায়ার’। পৃথিবীর আকাশ থেকে দেখা যাবে সূর্যের এক অনন্য রূপ। এই বিরল ঘটনাকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল টেক জায়ান্ট গুগল।
প্রতিবারের মতো এবারও বিশেষ মহাজাগতিক ঘটনাকে উদযাপনের জন্য ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করেছে গুগল। সার্চ ইঞ্জিনে আনা হয়েছে একটি বিশেষ ইন্টারঅ্যাক্টিভ অ্যানিমেশন। কিন্তু কীভাবে দেখা যাবে এই ম্যাজিক? পদ্ধতি খুবই সহজ। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে ‘সোলার ইক্লিপস’ (Solar Eclipse) বা ‘সূর্য গ্রহণ’ (Surya Grahan) লিখে সার্চ করলেই পর্দায় ফুটে উঠবে বিশেষ গ্রাফিক। ব্যবহারকারীরা দেখবেন, স্ক্রিনের ওপর দিয়ে ধীরে ধীরে চাঁদ ঢেকে দিচ্ছে সূর্যকে। শেষ মুহূর্তে দৃশ্যমান হবে সূর্যের শুধুমাত্র বাইরের স্তর বা ‘করোনা’। কালো চাকতির চারপাশে আগুনের বলয়ের মতো উজ্জ্বল আলো ঘিরে থাকবে। এই সৃজনশীল ভাবনার মাধ্যমে ঘরে বসেই সূর্যগ্রহণের অভিজ্ঞতা নিতে পারবেন নেটিজেনরা।
আরও পড়ুন:

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে, তখনই গ্রহণ হয়। তবে বলয় গ্রাসের ক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে অনেকটা দূরে অবস্থান করে। ফলে চাঁদ আকারে সূর্যের চেয়ে ছোট দেখায় এবং সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। মাঝখানের অংশ অন্ধকার থাকলেও চারপাশ থেকে আলো ঠিকরে বের হয়। একেই বলে ‘রিং অফ ফায়ার’।
আগামী ১৭ ফেব্রুয়ারির এই ঘটনা ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা তুঙ্গে। নাসা জানিয়েছে, সারিবদ্ধভাবে সূর্য ও চন্দ্রের এই অবস্থানের ফলেই তৈরি হয় এই অপার্থিব সৌন্দর্য। গুগলের এই বিশেষ ফিচারের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষত ছাত্রছাত্রীরা গ্রহণের খুঁটিনাটি সহজে বুঝতে পারবে। এখন শুধু মঙ্গলবারের অপেক্ষা। প্রকৃতির এই বিরল খেলা চাক্ষুষ করতে তৈরি জ্যোতির্বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?