Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
HPL

বেআইনি গাছ কাটায় বিপণ্ণ পরিবেশ, উদ্বিগ্ন হলদিয়া পেট্রোকেমিক্যালস

ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ১৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ১৪:৪১

options
link
বেআইনি গাছ কাটায় বিপণ্ণ পরিবেশ, উদ্বিগ্ন হলদিয়া পেট্রোকেমিক্যালস zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষিয়ে উঠছে পরিবেশ। ইচ্ছেমতো বেআইনি ভাবে গাছ কাটা, পাইপলাইন চুরি এবং গ্রিন বেল্ট ক্যানালের দূষণের মতো সমস্যায় উদ্বেগ প্রকাশ করল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড।

জানা যাচ্ছে, হলদিয়ার (Haldia) নিউ পাড়ার কাছাকাছি গ্রামে ১০৪ হেক্টর গ্রিন বেল্ট অঞ্চলে যথেচ্ছ গাছ কাটা হচ্ছে। রুটিন নিরাপত্তা পেট্রোলিংয়ের সময় দেখা যায় কয়েকজন সন্দেহভাজন এলাকায় ঘোরাফেরা করছে গাছ কাটার সরঞ্জাম নিয়ে। তাদের আটক করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘পাঠান’, ‘জওয়ান’-এর সাফল্যে ‘দেবীর হাত’! এবার ‘ডাঙ্কি’র জন্য বৈষ্ণদেবীতে শাহরুখ]

এইচপিএলের (HPL) মুখপাত্র এবিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন, স্থানীয় পরিবেশকে সমৃদ্ধ করতে সবুজ বেল্ট এলাকার অমূল্য ভূমিকা রয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড এটির সংরক্ষণের গুরুত্বকে স্বীকার করে। এই পরিস্থিতিতে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা এবং মজবুত বাস্তুতন্ত্র বজায় রাখতে সংস্থাটি বদ্ধপরিকর।

[আরও পড়ুন: অনুষ্কার বেবিবাম্প আড়াল করলেন কোহলি! বিরুষ্কার বিবাহবার্ষিকীর ছবি ঘিরে তুঙ্গে জল্পনা ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.