বগবগিয়ে ফুটছে সমুদ্রের জল! এমনই রহস্যজনক ঘটনার সাক্ষী গুজরাট উপকূল। সেখানে দেখা গিয়েছে সমুদ্রের জলের একটা অংশ ফুটতে শুরু করেছে। মহারাষ্ট্রের পালঘর জেলার মৎস্যজীবী ও সরকারি আধিকারিকরা এমনই দাবি করেছেন। নেটভুবনেও ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। যার ফলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
পালঘর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান বিবেকানন্দ কদম সংবাদমাধ্যমের কাছে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। এবং দ্রুত পদক্ষেপ করার উপরে জোর দিয়েছেন। কিন্তু কেন এভাবে ফুটতে শুরু করেছে সমুদ্রের জল? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। সম্ভবত সমুদ্রতল থেকে গ্যাস নিঃসরণ, জলের নিচে ভূতাত্ত্বিক কোনও বিপর্যয় বা সমুদ্রের নিচের পাইপলাইন ফেটে যাওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন:
সরকার তদন্ত শুরু করেছে। এবং ঘটনাটি খতিয়ে দেখতে ‘ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিসেস’-এর একটি দলকে মোতায়েন করা হয়েছে। যে যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তার মধ্যে অন্যতম সমুদ্রতল থেকে প্রাকৃতিক ভাবে মিথেন নির্গমন।
Due to the formation of a large circular water current in the deep sea near Vasai, panic has spread among fishermen. The exact reason behind the formation of this circular current is still unclear pic.twitter.com/W43UJrgP2X
— Suhas Birhade ↗️ (@Suhas_News) January 19, 2026
এদিকে বিবেকানন্দ কদম বলেছেন, “সমুদ্রে যে আলোড়ন দেখা গিয়েছে তা অত্যন্ত অস্বাভাবিক।” তিনি আরও উল্লেখ করেন যে, এলাকাটি ব্যস্ত সামুদ্রিক পরিবহনপথ এবং প্রধান মাছ ধরার ক্ষেত্রগুলির কাছাকাছি অবস্থিত। ভিডিও ফুটেজে চিহ্নিত স্থানাঙ্কগুলি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলির কাছাকাছি হওয়ায় নৌ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
ইতিমধ্যেই সরকার তদন্ত শুরু করেছে। এবং ঘটনাটি খতিয়ে দেখতে ‘ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিসেস’-এর একটি দলকে মোতায়েন করা হয়েছে। যে যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তার মধ্যে অন্যতম সমুদ্রতল থেকে প্রাকৃতিক ভাবে মিথেন নির্গমন। এছাড়াও পাইপলাইন ফাটার মতো মানবসৃষ্ট কারণও খতিয়ে দেখা হচ্ছে। পালঘরের কর্মকর্তারা বিষয়টি বিশ্লেষণের জন্য ঘটনাস্থলে সোনার এবং গ্যাস সেন্সরযুক্ত জরিপ-জাহাজ মোতায়েনের উদ্দেশ্যে ভারতীয় কোস্ট গার্ড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি এবং ওএনজিসি-র সঙ্গে যোগাযোগ করছেন। আপাতত মৎস্যজীবীদের ওই অঞ্চল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া আশপাশের এলাকাতেও নৌকা নিয়ে এলে অত্যন্ত সতর্ক থাকার বার্তাও দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক