সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের ভারতবর্ষ কেমন দেখতে? যদি মহাকাশ থেকে দেখা হয়, তবে কীভাবে ধরা দেবে আমাদের প্রিয় দেশ? নাসার ছবিতে ধরা পড়ল সেই অপূর্ব ছবি।
এর আগেও এ কাজ করেছিল নাসা। ২০১২ সালে মহাকাশ থেকে তোলা হয়েছিল গোটা পৃথিবীর ছবি। রাতের আলোকজ্জ্বল সে পৃথিবীতে আলাদা আলাদা করে ধরা পড়েছিল বিভিন্ন দেশে। সাধারণ মানুষের কৌতৃহল নিবৃত্তির পাশাপাশি গবেষণার জন্যও বিশেষ প্রয়োজন ছিল এ ছবির।

এবার নতুন করে পাঠানো হল ছবি। ২০১৬ তে তোলা ভারতের সে ছবির সঙ্গে এ ছবির ফারাক অনেকটাই। আলোর তারতম্য চোখে পড়ার মতো। এই ছবি থেকে স্পষ্ট হয় কতটা বেড়েছে দেশের বিভিন্ন প্রদেশের জনসংখ্যা। শহর কতটা বেড়েছে তা আলোর হেরফেরেই স্পষ্ট হয়। অন্যদিকে এ ছবি থেকেই আবহাওয়ার পূর্বাভাস বা প্রাকৃতিক বিপর্যয়ের আগাম অনুমান করার গবেষণা আরও উন্নত করতে পারেন বিজ্ঞানীরা।
নাসার বিজ্ঞানীরা চেষ্টা করছেন, যদি আরও ঘনঘন এ ধরনের ছবি পাঠানো যায় তাহলে এই গবেষণা আরও উন্নত হতে পারে।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?
-
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’
