উষ্ণয়ানের প্রকোপে ভূস্বর্গ। সদ্য প্রকাশিত আইআইটি খড়গপুরের একদল গবেষকের গবেষণাপত্রে শঙ্কিত পরিবেশ বিজ্ঞানীরা। সেখানে উঠে এসেছে, গত দুই দশকে জম্মু-কাশ্মীরের পাহাড়ি এলাকাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। অবাক করা কাণ্ড হল, সমতলের তুলনায় অধিক উত্তপ্ত হচ্ছে পাহাড়ি অঞ্চল। যেখানে শীতকালে তুষারপাত স্বাভাবিক নিয়ম। কতটা তাপমাত্রা বেড়েছে উপত্যকায়? কেন সমতলের তুলনায় বেশি করে পারদ চড়ছে পাহাড়ে?
জম্মু-কাশ্মীরের বিগত ৪৪ বছরের আবহাওয়া সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন আইআইটি খড়গপুরের গবেষকরা। প্রাথমিক ভাবে তারা জানিয়েছেন, গত দুই দশকে কাশ্মীরের গড় তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি। তার চেয়েই চমকে দেওয়া কাণ্ড হল, পর্যটকদের পছন্দের পহেলগাঁও, গুলমার্গের মতো পাহাড়ি এলাকাগুলিতে দ্রুত গতিতে তাপমাত্রা বাড়ছে। সেই তুলনায় উষ্ণায়নের প্রভাব পড়ছে না সমতলে।
রাজ্যের দশটি আবহাওয়া কেন্দ্রের তথ্য যাচাইয়ের পর গবেষকদের দাবি, কাশ্মীরের প্রকৃতি অস্বাভাবিক ভাবে বদলে যাচ্ছে। বার্ষিক তাপমাত্রা বেড়েছে ০.১৮ ডিগ্রি সেলসিয়াস। এক দশকে শীতকালে তাপমাত্রা বেড়েছে ০.৪৩ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ করা হয়েছে, উঁচু পাহাড়ের তুলনায় সমতলের তাপমাত্রা বাড়েনি।
আরও পড়ুন:
বিজ্ঞানীরা জানাচ্ছেন, তাপমাত্রা বাড়ায় শীতকালীন বরফ আগেভাগে গলে যাচ্ছে। নিচে থাকা পাহাড়ের কালো শিলা উন্মুক্ত হয়ে পড়ছে। ঝলমলে সাদা বরফ সূর্যের আলো প্রতিফলিত করে, কিন্তু পাথরের কালো পৃষ্ঠদেশ বেশি করে তাপ শোষণ করে, যা উষ্ণায়নকে ত্বরান্বিত করে। এর জেরে হিমবাহ গলার গতি বাড়ছে। গবেষণায় আরও উঠে এসেছে, দিনে শুষে নেওয়া পাথরের তাপের কারণে পাহাড়ে রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়ছে। কিন্তু সমতলের তাপমাত্রা তুলনায় কম বাড়ার কারণ কী?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, নেপথ্যে রয়েছে জলসেচ ভিত্তিক কৃষিকাজ। এর ফলের মাটির আর্দ্রতা বাড়ছে। সেই আর্দ্রতা বাষ্পীভবনকালে আশপাশের বাতাসের তাপ শুষে নিচ্ছে। এভাবেই প্রাকৃতিকভাবে শীতল আবহাওয়া তৈরি হচ্ছে সমতলে। যদিও গোটা বিষয়টি নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন দেশে পরিবেশ বিজ্ঞানীরা।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?