গোবিন্দ রায়, বসিরহাট: বিশ্ব উষ্ণায়নের চরম পরিস্থিতিতে যেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগে রাজ্যজুড়ে ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’ অভিযান চলছে। সেখানে রাস্তার ধার দিয়ে সার বেঁধে পড়ে রয়েছে মোটা মোটা গাছের গুড়ি। ঠিক এমনই চিত্র বসিরহাটের (Basirhat) উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুরে-বিবিপুরে। উপস্বাস্থ্য কেন্দ্র লাগোয়া রাস্তা দিয়েই এভাবে পড়ে রয়েছে গাছ। কোনও রকম সরকারি নির্দেশিকা ছাড়া প্রশাসনের নাকের ডগায় যেভাবে অবাধে গাছ কাটা ও গাছ পাচার চলছে, তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বিবিপুর গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র লাগোয়া বহু মূল্যবান সরকারি বড় বড় ৬টি শিরিষ গাছ ছিল। যেগুলোর বয়স ৩০-৩২ বছর। আনুমানিক মূল্য কয়েক লক্ষাধিক টাকা। গত দু’দিন আগে আচমকা কয়েকজন একটি গাছ কাটতে শুরু করে। অভিযোগ, স্থানীয় মেম্বার বাবলু মণ্ডলের সাঙ্গপাঙ্গরাই এই ধ্বংসলীলা চালাচ্ছিল। গ্রামবাসীরা জানতে চাইলে, তাদের বলা হয় পঞ্চায়েত সদস্যের অনুমতি রয়েছে। এভাবে দুদিনে দুটি গাছ বেমালুম কেটে নেওয়া হয়। দিনের আলোয় কাটা পেল্লাই শিরিষ গাছ দুটি সন্ধ্যা নামলেই অন্যত্র নিয়ে যাওয়া হয়। আর তখনই গ্রামবাসীদের সন্দেহ হয়। তারা বুঝতে পারে সরকারি দরপত্র ছাড়াই গাছগুলি পাচার হয়ে যাচ্ছে। তাদের আশঙ্কা অচিরেই বাকি ৪ টি শিরিষ এভাবেই বেমালুম হাওয়া হয়ে যাবে!
[আরও পড়ুন: Chandrayaan-2: চাঁদের মাটিতে জলের অস্তিত্বের খোঁজ দিল চন্দ্রযানের অরবিটার]
তবে এবিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন স্থানীয় বিডিও থেকে শুরু করে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের মতো প্রশাসনিক কর্তারা। বসিরহাট উত্তর বিধানসভার ২ নং ব্লকের বিডিও জয়দেব চক্রবর্তী জানান, “আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।” স্থানীয় মাটিয়া থানার ওসি তাপস ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বলেন, “এবিষয়ে তিনি কিছুই জানেন না। সরকারি সম্পত্তি রক্ষার ভার বিডিওর হাতে। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ করা হবে।”
[আরও পড়ুন: ৮০ বছরের মধ্যে তলিয়ে যাবে ভারতের ১২টি শহর! NASA-র রিপোর্টে ভয়ংকর পূর্বাভাস]
সর্বশেষ খবর
-
প্রাক্তন বিধায়কের ছেলের কার্যালয়ে উদ্ধার ৮০ রাউন্ড কার্তুজ, ইসিএলের নথি! সতর্ক করেছিলেন মমতাও
-
পুরুষের ঘামেই নারীর রূপচর্চা! প্রাচীন রোমে মহিলাদের ‘আসক্তি’র নেপথ্য রহস্য কী?
-
বড় দুঃসংবাদ! ‘হেরা ফেরি ৩’ থেকে সরলেন প্রিয়দর্শন, বিশ বাঁও জলে সিনেমার ভবিষ্যৎ
-
এ পর্যন্ত উদ্ধার ১ কোটির সম্পত্তি, রাম মন্দির চুরিতে ‘সিট’ নিয়ে বড় সিদ্ধান্ত যোগী প্রশাসনের
-
‘ভালো খেলেছ, আমরা গর্বিত’, বিশ্বকাপে ইরানকে ‘কোণঠাসা’ করে শুকনো সান্ত্বনা ফিফা প্রেসিডেন্টের