সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজসুয় যজ্ঞের বাকি এখনও মাস দুয়েক৷ আগামী ৫ অগস্ট ব্রাজিলের রাজধানী রিও শহরে শুরু হবে ওলিম্পিক গেমস৷ চলবে ২১ তারিখ পর্যন্ত৷ অংশ নেবেন বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়েরা৷ কিন্তু গেমস শুরুর আগেই নতুন এক বিতর্কে জড়াল রিও ওলিম্পিকস কমিটি৷ খেলা শুরুর আগে অন্য কিছু লক্ষ লক্ষ কন্ডোম অর্ডার দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে কর্তৃপক্ষ৷
এক দু’টো নয় এক্কেবারে সাড়ে চার লক্ষ কন্ডোমের অর্ডার দিয়েছে ওলিম্পিক কমিটি৷ কন্ডোম ছাড়াও এক লক্ষ ৭৫ হাজার লুব্রিক্যান্টেরও ব্যবস্থা রাখা হয়েছে৷ এই কন্ডোম এবং লুব্রিক্যান্টের ব্যবস্থা রাখা হয়েছে সাড়ে দশ হাজার খেলোয়াড় এবং স্টাফদের জন্য৷ এর মধ্যে সাড়ে তিন লক্ষ কন্ডোমের অর্ডার দেওয়া হয়েছে পুরুষ প্রতিযোগীদের জন্য আর মহিলা প্রতিযোগীদের জন্য রাখা হয়েছে এক লক্ষ কন্ডোমের ব্যবস্থা৷ খেলোয়াড় পিছু দেওয়া হবে ৪২টি কন্ডোম৷
ওলিম্পিক চলাকালীন কন্ডোম বিতরণ নতুন নয়৷ এর আগে ২০০০ সালে সিডনি ওলিম্পিকের সময় বিতরণ করা হয় ৪৫ হাজার কন্ডোম৷ ২০০৮ সালে বেজিং ওলিম্পিকের সময় এই সংখ্যাটাই বেড়ে দ্বিগুণ হয়ে যায়৷ সেই সময় বিতরণ করা হয় ৯০ হাজার কন্ডোম৷ ২০১০ সালে নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস চলাকালীন প্রথম সপ্তাহতে বলে যায় গেমস ভিলেজের নর্দমা দিয়ে নোংরা জল বেরনোর পথ৷ সৌজন্যে হাজার হাজার কন্ডোম৷ তবে রিও ওলিম্পিকের ব্যাপারটা অন্য৷ কেন না, একেই ব্রাজিলের খ্যাতি আছে অবাধ যৌনতার জন্য তারপর এবারে আছে প্রাণঘাতী জিকা ভাইরাসের আতঙ্ক৷ তাই আয়োজকেরা আর কোন ঝুঁকি নিতে চাইছেন না৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ