সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার জারি ছিল কারফিউ৷ টানা বন্ধ স্কুল৷ বাড়ি থেকে বাইরে বেরনোর উপায় নেই৷ খানিকটা মনখারাপ নিয়েই তাই ক্যারাটে অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিল ছোট্ট হাশিম মনসুর৷ কে জানত সেদিনের সেই সিদ্ধান্তই একদিন সোনা হয়ে ফলবে৷ এশিয়ান ইয়ুথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল কাশ্মীরের এই খুদেই৷
কাশ্মীর মানেই কারফিউ৷ সন্ত্রাসে উত্তাল ভূস্বর্গ৷ এই সংজ্ঞা যেন ভেঙে দিল হাশিমের সাফল্য৷ বান্দিপোরায় ছোট একাটা ক্যারাটে অ্যাকাডেমি চালান ফয়জল আলি৷ তাঁর তত্ত্বাবধানেই প্র্যাকটিস শুরু হয় হাশিমের৷ খরচ-খরচাও জোগান ফয়জলও৷ যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই খেলায় অনেকটা মনোযোগ দিতে পেরেছিল হাশিম৷ কারফিউ তার কাছে শাপে বর হয়েছে৷ আর দিনরাত কঠিন পরিশ্রমই আজ সোনা হয়ে ধরা দিয়েছে তার হাতে৷
এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভূটান, মালয়েশিয়ার প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে ওঠে হাশিম৷ সেখানে হারিয়ে দেয় শ্রীলঙ্কার প্রতিযোগীকেও৷ আর তাতেই সোনা আসে৷ স্কুল না-থাকার যে এভাবে মিটবে কে জানত৷ হাতে সোনা ধরে হাশিমের বক্তব্য, দেশের জন্য এটা জিততে পেরে বেজায় খুশি সে৷
ইউরোপের ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপেও এবার দেশের প্রতিনিধি হবে সে৷
I have been practising for this since 1 year, It was difficult but I still won the fight. Very happy: Hashim Mansoor pic.twitter.com/9iYd7Gzlfr
— ANI (@ANI_news) November 30, 2016
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা