Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

OMG! ১০০০ পাউন্ডের বিনিময়ে তরুণীকে যৌনতার প্রস্তাব অ্যালেক্সিস স্যাঞ্চেজের

কেলেঙ্কারির একশেষ আর কী!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০১৮, ১৪:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০১৮, ১৪:০১

options
link
OMG! ১০০০ পাউন্ডের বিনিময়ে তরুণীকে যৌনতার প্রস্তাব অ্যালেক্সিস স্যাঞ্চেজের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলের সঙ্গে যৌনতার একটা মধুর সম্পর্ক রয়েছে। আর তারকা ফুটবলার হলে তো কথাই নেই। ফুটবলের দুনিয়ায় হামেশাই কোনও না কোনও তারকা ফুটবলারের যৌনতার খবর ফাঁস হয় বইকি। একাধিক সঙ্গিনী, বিশৃঙ্খল জীবনযাপন, উদ্দাম যৌনতায় ভেসে বহু প্রতিশ্রুতিমান ফুটবলারই কালের স্রোতে হারিয়ে গিয়েছেন। আবার বিতর্ক দূরে সরিয়ে স্রেফ পায়ের কামালেই নাম কুড়িয়েছেন অনেকে। যৌন কেলেঙ্কারিতে এবার নয়া সংযোজন চিলির বিশ্ববিখ্যাত ফরোয়ার্ড অ্যালেক্সিস স্যাঞ্চেজ। পাউলিনা সোবিরাজস্কা নামে এক তরুণী এবার যৌনতার আঙুল তুলেছেন স্যাঞ্চেজের বিরুদ্ধে। ১০০০ পাউন্ডের বিনিময়ে নাকি যৌনতার প্রস্তাব দিয়েছিলেন আর্সেনালের স্ট্রাইকার, বিস্ফোরক দাবি বছর ২০-র ওই ছাত্রীর। ইতিমধ্যে ব্রিটেনে স্যাঞ্চেজ সপ্তাহে ৫ লক্ষ পাউন্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়ার খবরে শিরোনামে। এত রেকর্ড অর্থের বিনিময়ে চিনির তারকাকে কিনতে চলেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব। সেখানে বিতর্কে স্যাঞ্চেজ।

Advertisement

অভিযোগ, সম্প্রতি নাকি পাউলিনাকে নিজের ফ্ল্যাটে ডাকেন স্যাঞ্চেজ। তারপর ওই তরুণী স্ট্রিপটিজও (পোশাক খুলতে খুলতে নাচ) নাকি করেন। এর আগে একদিন ওই তরুণী একটি পানশালায় বসেছিলেন। তখন হোয়াটসঅ্যাপে প্রেম প্রস্তাব দেন এক ব্যক্তি। কে সেই ব্যক্তি বুঝে ওঠার আগে পানশালার এক কর্মী এসে তাঁকে বলেন, দূরে একজন বসে আছেন যিনি তাঁর সঙ্গে আলাপ করতে চান। কে জানতে চাইলে ওই কর্মী বলেন অ্যালেক্সিস স্যাঞ্চেজের কথা। তখনও স্যাঞ্চেজকে চিনতেন না পাউলিনা। এরপরই আলাপ গাঢ় হয় এবং অর্থের বিনিময়ে পাউলিনাকে যৌনতার প্রস্তাব দেন ফুটবলার। বর্তমানে স্যাঞ্চেজ অভিনেত্রী মায়তে রডিরিগেজের সঙ্গে সম্পর্কে রয়েছেন। পাউলিনার অভিযোগ, প্রেমিকাকে অন্ধকারে রেখেই নাকি তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্যাঞ্চেজ। পাউলিনা একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মজার ছলেই দর বাড়ান তিনি। তাতেও নাকি রাজি হয়ে যান স্যাঞ্চেজ। তারপর পানশালা ছাড়ার আগে ২০ পাউন্ডের নোটে ১০০০ পাউন্ড নাকি পাউলিনাকে দিয়ে যান ফুটবলার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

সর্বশেষে পাউলিনার স্বীকারোক্তি, গত পাঁচ মাসে চারবার স্যাঞ্চেজের ডাকে তাঁর ফ্ল্যাটে গিয়েছেন তিনি। সম্পর্ক আরও গভীর হয়েছে। ওি তরুণীর দাবি, প্রেমিকার সঙ্গে নাকি স্যাঞ্চেজের সম্পর্কে শীতলতা এসেছে। তাই তাঁর দিকেই ঝুঁকেছেন স্যাঞ্চেজ। কেলেঙ্কারির একশেষ আর কী!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.