সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে ক্রিকেটকে যেন ধর্ম হিসেবেই মানা হয়৷ আর সেই ধর্মের ঈশ্বর শচীন তেণ্ডুলকর৷ তবে ঈশ্বর তকমা পাওয়ার পর মাটিতেই পা রয়েছে মাস্টারব্লাস্টার৷ আজও তাঁর কথায় তা স্পষ্ট৷ মুম্বইয়ে নিজের স্পোর্টসওয়্যারের উদ্বোধনে এসে শচীন বললেন, খোলা মনে পরামর্শ নেওয়া গেলে অনেক কিছু জানতে পারা যায়৷ তবে এটা শুধুই মুখের কথা নয়৷ ক্রিকেট ঈশ্বর যে এমনটা নিজের জীবনেও মেনেছেন, সেই অভিজ্ঞতার কথাও জানালেন৷
(গাড়ি চড়লেই বমির ভয়! এই টোটকা মানলেই মিলবে মুক্তি)
স্মৃতির পাতা ঘেঁটে শচীন বললেন, একবার চেন্নাইয়ের এক হোটেলে তাঁর আলাপ হয়েছিল এক হোটেল কর্মীর সঙ্গে৷ খাবার সার্ভ করতে এসে সেই কর্মী শচীনকে বলেছিলেন, তাঁর এলবো গার্ডটি ব্যাট সুংয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ হোটেল কর্মীর থেকে এমন পরামর্শ পেয়ে একেবারেই বিরক্ত হননি মাস্টার ব্লাস্টার৷ বরং তিনি মেনে নিয়েছেন, যে ওই ব্যক্তি একেবারে ঠিকই বলেছিলেন৷ তিনি নিজেও এ বিষয়ে একাধিকবার ভেবেছিলেন, কিন্তু কখনও তা ঠিক করে নেওয়ার তাগিদ দেখাননি৷ তবে সেই ঘটনার পর নিজের এলবো গার্ডে কিছু পরিবর্তন এনেছিলেন তিনি৷
(Jio-র দাদাগিরি ঠেকাতে মিশে যাচ্ছে ভোডাফোন ও আইডিয়া!)
শচীন যে ব্যাটের সঙ্গে কথা বলেন, তা আজ সকলেরই জানা৷ লিটল মাস্টারকে প্রায়ই দেখা যেত ব্যাটে টোকা মেরে কিছু শোনার চেষ্টা করছেন৷ ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন ব্রাভো এবং প্রোটিয়া পেসার পোলার্ড একবার জানতে চেয়েছিলেন, কী শোনেন তিনি? শচীনকে পরখ করার সুযোগ হাতছাড়া করেননি তাঁরা৷ একটি প্র্যাকটিস ব্যাট শচীনের হাতে তুলে দিয়ে তাঁরা বলেন, এটাই ম্যাচ খেলার ব্যাট৷ কিন্তু কিংবদন্তি ক্রিকেটারকে বোকা বানানো মোটেই সহজ হয়নি৷ ব্যাট টোকা মেরে বলে দিয়েছিলেন, সেটি আসলে প্র্যাকটিসের ব্যাটই৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক