সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দত্তক নেওয়া গ্রামকে ঢেলে সাজাচ্ছেন মাস্টার ব্লাস্টার৷ বছর দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চালু করা সাংসদ আদর্শ গ্রাম যোজনায় অন্ধ্রপ্রদেশের পুট্টামরাজুভরি কান্দ্রিজা গ্রামটি দত্তক নিয়ে ছিলেন শচীন তেণ্ডুলকর৷ এবার সেই গ্রামের খেলার দুনিয়াকে নতুন করে সাজাতে উদ্যোগী হলেন তিনি৷
বুধবার সেই গ্রামে গিয়ে ৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি৷ শিশুদের ক্রিকেট ব্যাট এবং কিট দিলেন শচীন৷ মাঠের পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে৷ গ্রামবাসীদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি সোশ্যাল সাইটে পোস্টও করেছেন তিনি৷
Completely stumped by the love of people from Puttamraju Kandriga! Glad to announce that they are now Open Defecation Free! @swachhbharat pic.twitter.com/iPwo6Pqt4Y
— sachin tendulkar (@sachin_rt) November 16, 2016
নারনুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পুট্টামরাজুভরি কান্দ্রিজার পাশাপাশি নারনুর এবং গোলাপল্লি এলাকার অন্তর্ভূক্ত৷ যেখানে ৬২৭টি বাড়িতে মোট ১৮৯৫ জনের বাস৷ এদিন তিনি জানিয়ে দেন, গোলাপল্লি গ্রামটিও দত্তক নেবেন তিনি৷ শচীন দত্তক নেওয়ার আগে পর্যন্ত পুট্টামরাজুভরি কান্দ্রিজা গ্রাম অন্ধকারের চাদরে মোড়া ছিল৷ বর্তমানে এখানে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছয়৷ জলের জন্য আর দূর-দূরান্তে হেঁটে যেতে হয় না গ্রামের মহিলাদের৷ প্রতিটি বাড়িতেই জলের মিটার বসানো হয়েছে৷ পাকা রাস্তা, নিকাশের জন্য রাস্তার দু’পাশে নর্দমার ব্যবস্থাও করেছেন সাংসদ শচীন৷ বাইশ গজে তাঁর চওড়া ব্যাট দলকে যেভাবে অক্সিজেন দিত, নারনুর পঞ্চায়েতের এই গ্রামকেও একরাশ বিশুদ্ধ বাতাস উপহার দিয়েছেন ক্রিকেট ঈশ্বর৷
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত