সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটার হিসেবে তিনি যে ভারতীয়দের কাছেও বেশ প্রিয় তা বলার অপেক্ষা রাখে না৷ কেরিয়ার ছিল বেশ দীর্ঘ৷ ফলত বেশ কয়কেটা প্রজন্ম মজেছে হ্যান্ডসাম এই ক্রিকেটারের পারফরম্যান্সে৷ সেই শাহিদ আফ্রিদিই যে ভারতীয় ঐতিহ্য নিয়ে ঠাট্টা করবেন এমনটা ভাবতে পারেননি অনেকেই৷ ভাইরাল এক ভিডিও অবশ্য দেখাচ্ছে হিন্দুদের আরতি নিয়ে রীতিমতো ঠাট্টাই করেছেন পাক ক্রিকেটার৷
[ উপস্থিত বুদ্ধির জোরে সেনাঘাঁটিতে ফিদায়েঁ হানা রুখে দিল সারমেয় ]
নিজের দেশের এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে বসেছিলেন আফ্রিদি৷ কথাপ্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কখনও তিনি টিভি ভেঙেছেন কিনা৷ উত্তরে তিনি জানান, ভেঙেছেন এবং সেটা ভারতীয় সিরিয়ালের কারণেই৷ স্টার প্লাস-এর সিরিয়ালের ভক্ত আফ্রিদির স্ত্রী৷ যদিও সেসব না-পসন্দ ক্রিকেটারের৷ স্ত্রীকে তিনি জানিয়েছিলেন, একা একা সিরিয়ালের নাটক দেখতে৷ বাচ্চাদের যেন তা না দেখানো হয়৷ যদিও আচমকা একদিন আফ্রিদি খেয়াল করেন দিব্যি সিরিয়াল চলছে ঘরে৷ এবং সেখানে ভারতীয়দের ঐতিহ্যবাহী প্রথা আরতির কোনও একটা দৃশ্য দেখানো হচ্ছে৷ এই দেখেই তিনি মাথা গরম করে টিভি ভেঙে ফেলেন৷ এই আরতির কথা বলতে গিয়েই তিনি রীতিমতো বিদ্রূপ করেন এই প্রথাকে৷ এবং তাঁর ভঙ্গি দেখে হেসে ফেলেন শোয়ের অ্যাঙ্কর৷ তালি দিয়ে তাতে উৎসাহ জোগান শোয়ের দর্শকরাও৷
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, এই হচ্ছে আসল পাঠানের ধর্ম৷ তবে কি ভারতীয় ঐতিহ্যকে বিদ্রূপ করেছেন বলেই তাঁকে আসল পাঠানের মর্যাদা দেওয়া হচ্ছে৷ এই প্রশ্নেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়৷
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান