সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে সানিয়া-বোপান্না জুটির ব়্যাকেটে ভর করে সোনা বা রূপো জয়ের যে স্বপ্ন দেখছিল ভারত, তাতে ইতি পড়ল৷ মিক্সড ডাবলস সেমিতে ভেনাস উইলিয়ম- রাজীব রাম জুটির কাছে হেরে গেলেন তাঁরা৷ তবে এখনও ব্রোঞ্জ পদকের আশা জিইয়ে আছে৷
ওলিম্পিকের ইতিহাসে টেনিসে এযাবৎ একটিই পদক জিতেছে ভারত৷ আটলান্টা ওলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার পেজ৷ সানিয়া-বোপান্না জুটি ভারতকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছিল৷ কিন্তু ব্যর্থ হল ভারতীয় টেনিস জুটি৷
ভেনাস-রাজীব জুটির বিরুদ্ধে এদিন গোড়াতে দাপট দেখিয়েছিলেন সানিয়া-বোপান্নারা৷ প্রথম সেট জিতেও নেন তাঁরা৷ তবে দ্বিতীয় সেট থেকেই শুরু হয় বিপর্যয়৷ শেষমেশ ৬-২,২-৬,৩-১০ –এ ম্যাচ পকেটে পুরে নেন ভেনাসরা৷
সেমিতে ছিটকে যাওয়ার ফলে সোনা বা রূপো জয়ের আশা ফুরোল ভারতের৷ তবে ব্রোঞ্জ জয়ের আশা এখনও জিইয়ে আছে৷ তৃতীয় স্থানের দাবিদার হিসেবে এখনও প্লে-অফ খেলার সুযোগ পাবেন তাঁরা৷ দেশের জন্য ব্রোঞ্জ জিততে চেক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন সানিয়ারা৷
সর্বশেষ খবর
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুনে’র চেষ্টা স্ত্রীর, মাকে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?