সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের প্রেমের চর্চা গোটা দেশ জুড়ে। মাঝে একবার সাময়িক বিচ্ছেদ ঘটলেও ফের একে অপরের প্রেমে পড়েন দু’জনেই। আর এখন দেশের অন্যতম চর্চিত ‘কাপল’ তাঁরা। হবে নাই বা কেন, একজন তিন ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক তথা দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। অপরজন খ্যাতনামা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। আর তাই দু’জনে একসঙ্গে থাকলে সেটা তো খবরের শিরোনামে উঠে আসবেই। সম্প্রতি ‘বিরুষ্কা’র ফ্যানস ক্লাবের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে একসঙ্গে রয়েছেন বিরাট ও অনুষ্কা। বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরমুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়।
[বলবন্ত-রবিনের গোলে মরিশাসকে হারাল ভারত]
বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে ভারতীয় দল। আর অনুষ্কাও তাই কাজের ফাঁকে বিরাটের সঙ্গে দেখা করতে চলে গিয়েছেন শ্রীলঙ্কায়। দু’জনে একসঙ্গে ছুটিও কাটান। তবে সম্প্রতি প্রকাশিত ছবিগুলিতে দেখা যাচ্ছে, দু’জনে মিলে চারাগাছ লাগাচ্ছেন। তাতে জল দিচ্ছেন। ছবিটি সামনে আসার পরই অনেকেই সেটি দেখে ফেলেছেন। প্রত্যেকে দুই তারকার এই কাজের প্রশংসাও করেছেন।
[এবারের মতো অর্জুন পুরস্কার থেকে বঞ্চিত বোপন্না]
দেখে নিন সেই ছবি:





এদিকে, টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর এবার ওয়ানডেতে সব ক’টি ম্যাচেই জেতার জন্য মরিয়া টিম ইন্ডিয়া। প্রাক্তনরাও মনে করছেন, বর্তমানে বিরাটদের পারফরম্যান্সের কাছে কোনওভাবেই টিকতে পারবে না লঙ্কা ব্রিগেড। তাঁদের মতে, হোয়াইটওয়াশ না হলেও সিরিজ জিতবে ভারতই।
[শিশুর গায়ে হাত তোলার ভিডিও ভাইরাল, প্রতিবাদে সরব ধাওয়ান-যুবরাজরা]
সর্বশেষ খবর
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি
-
গোল করে নজির, বিশ্বকাপ স্বপ্নে এগোলেন রোনাল্ডো, ‘বন্ধু’র কাছে হেরে বিদায় মদ্রিচের
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন