দুলাল দে: মিজোরামের ফুটবল উন্মাদনার কথা চিন্তা করে অবনমন হলেও আইজল এফসিকে আই লিগে রেখে দিল ফুটবল ফেডারেশন৷ এদিন ফেডারেশনের কার্যকরি কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন স্টিফেন কনস্ট্যানটাইন এবং জুনিয়র জাতীয় দলের কোচ নিকোলাই অ্যাডামস৷ আইজল নিয়ে সেখানেই সিদ্ধান্ত হল৷ ইউনাইটেড স্পোর্টস ও চার্চিল ব্রাদার্স কিন্তু এই সুযোগ পেল না, কেন? তিনি বলেন, এই ক্লাবগুলি এএফসির লাইসেন্স প্রক্রিয়াটাই সম্পূর্ন করেনি৷
কিছুদিনের মধ্যেই আই লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি দল নেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে৷ বেঙ্গালুরু এফসি আর ডিএসকে শিবাজিয়ন্সের মতো ফ্র্যাঞ্চাইজির সব শর্ত পূরণ করতে হবে৷ জানালেন তিনি৷
ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল জানালেন, মাঝে মধ্যেই ফিফার সঙ্গে পরিকাঠামোর উন্নতি নিয়ে কথা হচ্ছে৷ মঙ্গলবারও হবে৷ পরের বছর ফিফার কার্যকরি কমিটির মিটিং হবে ভারতে৷ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর ২০২০ বিশ্বকাপ ফুটবলও ভারতে করার জন্য ফিফার কাছে আবেদন করবে ফেডারেশন৷
ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনকে ঘিরে গোয়ায় এখন সাজসাজ রব৷ মঙ্গলবার পানাজিতে এএফসি কংগ্রেস৷ যেখানে এএফসি সভাপতি সালাম বিন ইব্রাহিম ছাড়াও উপস্থিত থাকবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফনতিনো৷ ফেডারেশনের সব কর্তারাও হাজির৷ ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন লোগো উদ্বোধন করা ছাড়াও এএফসি কংগ্রেসে যোগ দিতে গোয়ায় আসছেন ফিফা সভাপতি৷ সেখানে ফিফার কাউন্সিল সদস্য হিসেবে এশিয়া থেকে তিনজন প্রতিনিধি মঙ্গলবারই নির্বাচনের মাধ্যমে নিযুক্ত হওয়ার কথা৷ প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ছ’জন৷ তবে রাতের খবর, ভেস্তে যেতে পারে এই নির্বাচন৷ মনোনয়নকে ঘিরে নিয়মের গন্ডগোল দেখা দিয়েছে৷
সভাপতি বলেন, আইএসএল আর আইলিগকে এক করে দেওয়ার চেষ্টা চলছে৷ আই লিগটাই আসল লিগ৷ আইএসএল একটা প্রতিযোগিতা মাত্র৷ এদিকে আইএসএলের শর্তমতো কলকাতা থেকে শুধু একটা দলই খেলতে পারবে৷ আর সেটা এটিকে৷ কিন্ত ভারতীয় ফুটবলের স্বার্থে দুটো লিগকে এক করতে উভয়কেই নিজের জায়গা থেকে কিছুটা সরে এসে নতুন নিয়ম তৈরি করতে হবে বলেও জানান তিনি৷ আর সেটার প্রক্রিয়াই চলছে৷ এআইএফএফ-এর লক্ষ্য ২০১৭-১৮ থেকে আইএসএল-আইলিগ মিলিয়ে একটা লিগ করা৷
ফেডারেশনের মিটিংয়ের আগে অবশ্য ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা ব্রিস্ক ফুটবল প্রতিযোগিতার লোগো উদ্বোধন হয়৷ যেখানে খেলবে ব্রাজিল, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং চিনের অনূর্ধ-১৭ দল৷ অনুষ্ঠানের প্রদীপ জ্বালান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল, প্রফুল্ল প্যাটেল এবং বাইচুং৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!