Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Ambati Rayudu

আইপিএল ফাইনালের আগে অবসর ঘোষণা করেছিলেন, সেই রায়ডু এবার খেলবেন আমেরিকায়

কোন দলের হয়ে খেলবেন রায়ডু?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৩, ১৩:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৩, ১৩:৩৩

options
link
আইপিএল ফাইনালের আগে অবসর ঘোষণা করেছিলেন, সেই রায়ডু এবার খেলবেন আমেরিকায় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ফাইনালের বল গড়ানোর আগেই আম্বাতি রায়ুডু (Ambati Rayudu) অবসর ঘোষণা করেছিলেন। সেই রায়ডুকে এবার দেখা যাবে আমেরিকার মেজর লিগ ক্রিকেট (Major League Cricket)।

আইপিএল ফাইনালের আগে টুইটারে রায়ুডু জানিয়েছিলেন, ”এবারের ফাইনালই আমার শেষ আইপিএল ম্যাচ। এই টুর্নামেন্ট দারুণ উপভোগ করেছি। সকলকে ধন্যবাদ।”
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে জড়িত থাকলে অন্য কোনও দেশের টুর্নামেন্টে খেলতে পারতেন না রায়ডু।

Advertisement

[আরও পড়ুন: ‘কোহলিই লড়াই শুরু করেছিল, সজোরে হাত ঝাঁকিয়েছিল আমার’, বিরাট ঝামেলা নিয়ে মুখ খুললেন নবীন]

 

রায়ডুকে চেন্নাই সুপার কিংসেরই দল টেক্সাস সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে। রায়ডু ছাড়াও টেক্সাস সুপার কিংস দলে থাকবেন ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ডেভিড মিলার, ডোয়েন ব্রাভো, ড্যানিয়েল স্যামসের মতো খেলোয়াড়। রায়ডু নিজে তাঁর খেলার কথা জানিয়েছেন টুইট করে। লিখেছেন, সেই হলুদ রং..অন্য মহাদেশ..টেক্সাইটেড।

 

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে স্বস্তি ভারতের! এশিয়া কাপেই ফিরতে পারেন বুমরাহ, শ্রেয়স]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.