Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

নিউ ইয়র্কে অনুষ্কার সঙ্গে এই জিনিসও কিনতে বেরলেন বিরাট!

এ ছবি কি নয়া কোনও ইঙ্গিত দিচ্ছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৭, ০৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৭, ০৭:০৪

options
link
নিউ ইয়র্কে অনুষ্কার সঙ্গে এই জিনিসও কিনতে বেরলেন বিরাট! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে যে নারী রাঁধেন, তিনি চুলও বাঁধেন। কিন্তু বিশ্বের সেরা ব্যাটসম্যানকে ব্যাগ হাতে বাজার করতে যেতে দেখেছেন কি কখনও? নাহ, এখনও পুরোদস্তুর সংসারী হননি তিনি। কিন্তু গার্লফ্রেন্ডকে খুশি করতে তাঁর সঙ্গে এবার বাজার করতে বেরিয়ে পড়লেন বিরাট কোহলি।

একদিকে যখন ভারতের কোচ ও সাপোর্ট স্টাফ বাছাই নিয়ে বিসিসিআই-এ রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, তখন শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে ফুরফুরে মেজাজে নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের নেতা। কুম্বলের পদত্যাগ নিয়ে তাঁর দিকে আঙুল তোলা হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করে ও সিরিজ জিতে তার জবাব দিয়েছেন বিরাট। আবার তাঁর পছন্দের ব্যক্তি রবি শাস্ত্রীকেই ফের কোচ হিসেবে পাচ্ছেন। সে খবরও পেয়ে গিয়েছেন। ফলে বেশ চিন্তামু্ক্তই রয়েছেন কোহলি। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার সঙ্গে নানা ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে তাঁকে। নিউ ইয়র্ক সফরের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে লিখেছেন, বিরতিতে আমার ভালসাবার সঙ্গে সময় কাটানোটা খুব জরুরি ছিল। মার্কিন মুলুকে কখনও সেলফি তুলে ভক্তদের খুশি করছেন, তো কখনও ক্যাফেতে সময় কাটানোর ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করছেন। শুক্রবার তাঁকে অনুষ্কার সঙ্গে দেখা গেল এক শপিং কমপ্লেক্সে। তবে পোশাক-জুতো বা ঘড়ি নয়, রান্নাঘরের জিনিসপত্র কিনছেন তাঁরা। এক ভক্তই বিরুষ্কার ছবিটি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। যেখানে দু’জনকেই বেশ ধন্দে দেখাচ্ছে। ভক্তরা মজা করে লিখেছেন, অনুষ্কা হয়তো বুঝতে পারছিলেন না কোন ব্র্যান্ডের চিপস কিনবেন।

انوشكا وفيرات رصدوا معا في نيويورك 🗽

A post shared by NaDa.. 🕊🇸🇦 (@bestofanush) on

[বিরাটদের বোলিং কোচ নন জাহির, নয়া চুক্তির কথা জানালেন সৌরভ]

১৮তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (IIFA)-এ শামিল হতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অনুষ্কা। তার আগে বিরাটকে এক মুহূর্তও একা ছাড়তে নারাজ বলি ডিভা। গ্রসারি সেকশনে দু’জনকে একসঙ্গে দেখে অনেকে আবার প্রশ্ন তুলছেন, তবে কি বিয়ের আগে থেকেই বিরাটকে সব কাজে পটু বানাচ্ছেন অনুষ্কা? কারণ যাই হোক না কেন, বিসিসিআই-এর হাজার ডামাডোলেও বিরাট যে আছেন বিরাটেই, তা বলাইবাহুল্য।

Much needed break with my ❤

A post shared by Virat Kohli (@virat.kohli) on

[গড়াপেটা হয়েছিল ২০১১-র বিশ্বকাপ ফাইনালের ভারত-শ্রীলঙ্কা ম্যাচে!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.