সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহালির বাইশ গজে একদিকে চলছে ইংল্যান্ড বধের হাড্ডাহাড্ডি লড়াই৷ আর মাঠের বাইরে আরও জমাট বাঁধছে বহুচর্চিত এক প্রেমকাহিনি৷ ঠিক ধরেছেন৷ চণ্ডীগড়ের মনোরম আবহাওয়ায় ফের রঙিন হচ্ছেন বিরুষ্কা৷
তৃতীয় টেস্ট শুরুর আগে চণ্ডীগড় বিমানবন্দর থেকে নিজে গিয়ে অনুষ্কাকে নিয়ে এসেছিলেন বিরাট কোহলি৷ সেদিন দু’জনকে ফ্রেমবন্দি করেছিল ক্যামেরা৷ শীঘ্রই ফের একসঙ্গে দেখা যাবে এই লাভ-বার্ডসকে৷ তাও আবার বিয়ে বাড়ির সাজে৷
ব্যাপারটা কী? বুঝলেন না? আরে, সামনেই তো বিরাট কোহলির সতীর্থ যুবরাজ সিং সাত পাকে বাঁধা পড়তে চলেছেন৷ কনে হলেন মডেল হেজেল কিচ৷ আর যুবির বিবাহ অনুষ্ঠানে বিরাট ও অনুষ্কা থাকবেন না, তাও কি সম্ভব! বিয়ে বাড়িকে দ্বিগুণ জমকালো করে তুলতে তাই একসঙ্গে হাজির হবেন বিরাট এবং তাঁর সঙ্গিনী৷ জানা গিয়েছে, ৩০ নভেম্বর মূলত যুবির বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার জন্যই পাঞ্জাব এসেছেন অনুষ্কা৷
বিরুষ্কা ছাড়াও ক্রীড়া ও বিনোদুনিয়ার অনেক চেনা মুখকেই দেখা যাবে যুবি-হেজেলের বিয়েতে৷ তবে ক্যামেরার লেন্স যে সবচেয়ে আলোচিত জুটির দিকেই তাক করে থাকবে, তা আর বলে দেওয়ার প্রয়োজন নেই৷
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের