সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যিক ক্রিকেট নিয়ে যখন সারা দেশ মশগুল, তখন দেশের হয়ে সোনা জিতে আনলেন ভারতীয় তিরন্দাজরা৷ সাংহাইতে অনুষ্ঠিত মরশুমের প্রথম বিশ্বকাপেই ভারতের এই অভাবনীয় সাফল্য৷
[ শহিদ জওয়ানদের পরিবারকে ১ কোটির সাহায্য দেবে কেন্দ্র ]
রিও অলিম্পিকের পর তিরন্দাজির এটাই সবথেকে বড় আসর৷ সেখানেই নিজেদের প্রতিভার পরিচয় রাখলেন ভারতীয় খেলোয়াড়রা৷ যদিও রিও অলিম্পিক খ্যাত অতনু দাস ও দীপিকা কুমারীরা তাঁদের ইভেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন৷ কিন্তু দেশের মান রাখলেন অভিষেক বর্মা, আমনজিত সিংহার৷ ইউএসএ-কে দুরমুশ করে ফাইনালে পৌঁছেছিলেন তাঁরা৷ সেখানে তাঁদের মুখোমুখি হতে হয়েছিল কলম্বিয়ার৷ টক্কর জমেছিল সেয়ানে সেয়ানে৷ শেষমেশ ২২৬-২২১ এই ফলাফলে সোনা ছিনিয়ে আনলেন ভারতীয় তিরন্দাজরা৷
[ এই গ্রামের সকলেই জন্মেছেন ১ জানুয়ারি! ]
মিক্সড পেয়ারে অভিষেক বর্মা ও জ্যোতি সুরেখা ভেনম পৌঁছেছেন ব্রোঞ্জ মেডেলের প্লে অফে৷ যদিও ভারতীয় টিম গৌরব অক্ষুণ্ণ রেখেছে৷ আন্তর্জাতিক আসরে ভারতীয়দের এই কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছে দেশবাসী৷
সর্বশেষ খবর
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত
-
ঠেকেও শিখল না ভারত! ইংল্যান্ডেও হল না বৈভবের অভিষেক, শ্রেয়সের প্রথম একাদশে কারা?
-
সিকিমজুড়ে রয়েছে জনশ্রুতি! অবশেষে ক্যামেরাবন্দি বিলুপ্তপ্রায় ‘ইউরেশিয়ান লিংক্স’
-
আদালতে ১৫টি নথি জমা দিয়েও ভারতীয় নাগরিক প্রমাণে ব্যর্থ, কী ভুল হল অসমের ব্যক্তির?
-
জ্বালানির বাজারে বিশ্বগুরু! ‘তৈলভাণ্ডার’ রাশিয়ার সংকটে গ্যাসোলিন পাঠাচ্ছে ‘বন্ধু’ ভারত