Advertisement
Advertisement
Lionel Messi

মেসির চোট নিয়ে ‘চিন্তিত’ স্কালোনি, আর্জেন্টিনার দল ঘোষণায় এখনও দেরি, নেপথ্যে কোন কারণ?

মেসির মতো ফুটবলার, যাঁর এটাই শেষ বিশ্বকাপ, তাঁর চোট ঘিরে আর্জেন্টিনার শিবির চিন্তিত থাকবে, এটা একেবারেই কাম্য নয় বিশ্বজোড়া আর্জেন্টিনা ফুটবল ফ্যানদের জন্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০২:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০২:১১

options
link
মেসির চোট নিয়ে ‘চিন্তিত’ স্কালোনি, আর্জেন্টিনার দল ঘোষণায় এখনও দেরি, নেপথ্যে কোন কারণ? zoom
মেসিকে কেন্দ্র করেই এবারও বিশ্বকাপ জয়ের ছক সাজাচ্ছেন স্কালোনি।

লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনা দল যে কতটা চাপে রয়েছে, কোচ লিওনেল স্কালোনির সাক্ষাৎকারের প্রতিটি ছত্রে ছত্রে তা ফুটে উঠেছে। বয়স হয়েছে। আগের সেই গতি নেই। তবুও মেসিকে কেন্দ্র করেই এবারও বিশ্বকাপ জয়ের ছক সাজাচ্ছেন স্কালোনি। শোনা যায়, ইন্টার মায়ামি আর ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যে ম্যাচটা যখন চলছিল, আর্জেন্টিনার পুরো কোচিং স্টাফ তখন নাকি প্রাকটিস গ্রাউন্ডে বসে লাইভ ম্যাচ দেখছিল। স্কালোনি নিজেই সাক্ষাৎকারে স্বীকার করলেন, “আমরা দেখছিলাম মেসি নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার ইশারা করছে। ও যে স্বস্তিতে নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছিল।” ব্যস, ওই একটা দৃশ্যেই কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের হার্টবিট মিস হওয়ার জোগাড়। যদিও স্কালোনি আশ্বস্ত করে বলেছেন যে প্রাথমিক মেডিকেল রিপোর্ট খুব একটা খারাপ নয়, পেশির চোটটা মারাত্মক কিছু নয়। কিন্তু কোচের গলার স্বর বলে দিচ্ছিল, ভেতর ভেতর তিনি কতটা চিন্তিত।

মেসির মতো ফুটবলার, যাঁর এটাই শেষ বিশ্বকাপ, তাঁর চোট ঘিরে আর্জেন্টিনার শিবির চিন্তিত থাকবে, এটা একেবারেই কাম্য নয় বিশ্বজোড়া আর্জেন্টিনা ফুটবল ফ্যানদের জন্য। তবে শুধু মেসি নন, স্কালোনির আসল মাথাব্যথা দলের একটা বড় অংশের ফুটবলারদের ফিটনেস নিয়ে। ফুটবলাররা ক্লাব ফুটবলের মারাত্মক সব চোট আঘাত নিয়ে জাতীয় শিবিরে ফিরছেন। আর এখানেই মাস্টারমাইন্ড স্কালোনি তাঁর আসল তাসটা খেলে দিলেন। সাফ জানিয়ে দিলেন, ২৬ জনের চূড়ান্ত তালিকা পকেটে নিয়ে ঘুরলেও, দলটা ফিফার দপ্তরে জমা দেওয়ার জন্য তিনি একদম শেষ দিন, শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। আসলে কাতার বিশ্বকাপের ঠিক আগে জোয়াকিন কোরেয়া আর নিকোলাস গঞ্জালেসের শেষ মুহূর্তে ছিটকে যাওয়ার সেই ক্ষতটা এখনও ভোলেননি স্কালোনি। তাই এবার তিনি সব দিক যেখে শুনে সিদ্ধান্ত নিতে চলেছেন। ব্যাক-আপ হিসেবে অগাস্টিন গিয়াই আর নিকোলাস কাপালদোর মতো তরুণ তুর্কিদের রেডি রাখছেন। যদি শেষ মুহূর্তে মূল ২৬ জনের কেউ ‘আনফিট’ হন, তবে এই তরুণেরাই হবেন স্কালোনির স্কোয়াডের নির্ভরযোগ্য ঘোড়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর এই ছক ওলটপালট করার চক্করেই কপাল পুড়ছে পাওলো দিবালার। দিবালাকে দলের বাইরে রাখা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতেও সপাটে ব্যট চালিয়েছেন আর্জেন্টিনা দলের হেডস্যার। বয়স নয়, পারফর্ম্যান্সের ওপরেই জোর দিচ্ছেন তিনি। স্পষ্ট বলেছেন, ‘এখন যারা স্কোয়াডে আছে, তাদের কেউ খারাপ পারফরম্যান্স করেনি। তাহলে বদল করব কেন?’ অর্থাৎ, রোমার রাজপুত্রকে যে এই যাত্রায় টিকিট কাটার লাইনে দাঁড়াতে হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। সবশেষে নিজের ভবিষ্যৎ আর এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে চুক্তি নবীকরণ নিয়ে প্রশ্ন উঠতেই চুইংগাম চিবানো স্কালোনির সেই চেনা ঠান্ডা মেজাজ। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তাঁর কাছে বিশ্বকাপ ছাড়া অন্য কিছুই আর গুরুত্বপূর্ণ হতে পারে না। যা হবে সব বিশ্বকাপের পর।

তবে আর্জেন্টিনা শিবির থেকে যা খবর আসছে, তাতে নীল-সাদা শিবিরে স্বস্তির হাওয়া। মায়ামির কোচ গুইলার্মো হোয়োস এবং আর্জেন্টিনা জাতীয় দলের মেডিকেল টিম মেসির চোট সম্পর্কে সাফ জানিয়ে দিয়েছেন, ভয়ের কিচ্ছু নেই। চোট তেমন বড় বা গুরুতর নয়। আসলে মাঠের ভারি কাদা আর টানা খেলার ক্লান্তির কারণেই সাবধানতাবশত মেসিকে তুলে নেওয়া হয়েছিল। ডাক্তাররা জানিয়েছেন, বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবে। তবে যা খবর, আর্জেন্টিনার উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোকে ছাড়াই দল ঘোষণা করতে চলেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.