Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

নেইমারহীন ব্রাজিলকে হারাল মেসির আর্জেন্টিনা

এদিন ব্রাজিলের বিরুদ্ধে জয় এলেও মেসি সেভাবে নজর কাড়তে পারলেন না৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০১৭, ০২:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০১৭, ০২:৫৯

options
link
নেইমারহীন ব্রাজিলকে হারাল মেসির আর্জেন্টিনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে লিও মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, হিগুয়েন৷ আর অন্যদিকে নেইমারহীন ব্রাজিল৷ লড়াইটা যেন তাই শুরুর আগে থেকেই খানিকটা একপেশে হয়ে পড়েছিল৷ আর্জেন্টিনার নতুন কোচ সামপাওলি ম্যাচের আগেই বলে দিয়েছিলেন, নেইমারের অভাবে ভুগবে ব্রাজিল৷ তিনি যে খুব ভুল বলেননি তা শুক্রবারের ৯০ মিনিটের লড়াইয়েই স্পষ্ট হয়ে গেল৷ গ্যাব্রিয়েলের গোলে জয় দিয়েই দলের কোচিং অভিযান শুরু করলেন সামপাওলি৷

[লন্ডন হামলার জন্য নীরবতা পালনে নারাজ সৌদি ফুটবলাররা]

মেলবোর্নে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল তুঙ্গে৷ দলে যেই থাকুন, বিশ্বকাপের মঞ্চ হোক কিংবা প্রীতি ম্যাচ, ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের উত্তাপ সবর্দাই বেশি৷ তবে নেইমার না থাকায় আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়েই ছিল তিতের দল৷ আর সেই সুযোগই কাজে লাগাল বিপক্ষ৷ মেসি, ডি মারিয়া, হিগুয়েন ও ডায়বালার মতো শক্তিশালী অ্যাটাকিং লাইন সাজিয়ে ব্রাজিলের উপর শুরু থেকেই আক্রমণের পথে হাঁটেন সামপাওলি৷ যদিও প্রথমার্ধে কোনও গোল আসেনি৷ দ্বিতীয়ার্ধে আসে প্রতীক্ষিত গোলটি৷ নিকোলাসের বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল৷ দলকে সমতায় ফেরানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন জেসুস৷ কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনি৷ তিতের কোচিং কালে টানা ন’ম্যাচ জয়ের পর মেসি অ্যান্ড কোংয়ের সামনেই থামল ব্রাজিলের বিজয়রথ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যেই রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গিয়েছে ব্রাজিল৷ কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য এখনও বিপদসীমা পেরোতে পারেনি৷ তাই প্রতিটি প্রীতি ম্যাচকে যোগ্যতা পর্বের প্রস্তুতি হিসেবেই দেখছে দল৷ তবে এদিন ব্রাজিলের বিরুদ্ধে জয় এলেও মেসি সেভাবে নজর কাড়তে পারলেন না৷ এমনিতেই তাঁর বদনাম রয়েছে, দেশের জার্সি গায়ে খেলতে পারেন না বলে৷ তাই আর্জেন্টিনার হয়ে নিজেকে প্রমাণ করার তাগিদটা থেকেই যায়৷ যদিও এদিন তাঁর নামের পাশে কোনও গোল লেখা থাকল না৷ পরের ফ্রেন্ডলিতে সিঙ্গাপুরের বিরুদ্ধে তাই গোলকেই পাখির চোখ করছেন এলএম টেন৷ এদিকে, ১৩ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সেলেকাও৷

[পাকিস্তানি মহিলার কারণেই শূন্য রানে আউট বিরাট!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.