Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

OMG! ফুটবলের টানে ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করলেন রোনাল্ডো!

ব্যাপারটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৮, ১৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৮, ১৭:৫৭

options
link
OMG! ফুটবলের টানে ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করলেন রোনাল্ডো! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ও মাই গড!’ হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন, এমন খবর পেলে ভারতীয় ফুটবলপ্রেমীদের মুখ থেকে এ কথা বেরনোই স্বাভাবিক। আগেই ভারতে এসেছেন লিওনেল মেসি। ভারতীয় ফুটবলের মক্কায় পা রেখে সাক্ষী থেকেছেন ফুটবল নিয়ে মানুষের উন্মাদনার। এবার কি সিআর সেভেন-এর পালা?

[ব্যাটে-বলে বাজিমাত, রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে কেকেআর]

ঘটনা হল, সম্প্রতি রোনাল্ডোর দর্শন পেয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। শুধু দর্শনই নয়, পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে কথা বলার সৌভাগ্যও হয় তাঁর। যে মুহূর্ত ফুটবলপাগল অর্জুনের কাছে হাতে চাঁদ পাওয়ার মতোই। নিজের স্বপ্নের নায়ককে সামনে থেকে দেখে আপ্লুত বনি কাপুরের পুত্র। রোনাল্ডোর সঙ্গে সেলফিও তোলেন তিনি। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রিয়াল তারকার সঙ্গে সাক্ষাৎ করেই তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান অর্জুন। সূত্রের খবর, বর্ষসেরা ফুটবলারকে অর্জুন বলেন, ভারতে রোনাল্ডোর অসংখ্য অনুগামী। তাঁকে নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তিনি। তাই ভারতে এসে তিনি যেন সেই ভালবাসা চাক্ষুষ করেন। এর উত্তরেই রোনাল্ডো জানান, তাঁর প্রতি ভক্তদের আবেগের কথা তিনি শুনেছেন। আর তাই ফুটবল ও তাঁর প্রতি ভালবাসার টানেই তিনি ভারতে আসতে ইচ্ছুক। অর্থাৎ তাঁকে এ দেশে আনার বন্দোবস্ত করা হলে তিনি যে ‘না’ করবেন না, সেই ইঙ্গিতই যেন দিয়ে রাখলেন রিয়াল স্ট্রাইকার।

Advertisement

[নিজের শহরে ছদ্মবেশে সৌরভ গঙ্গোপাধ্যায়, চিনতে পারলেন না কেউই]

এদিকে আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়েও পর্তুগিজ তারকার সঙ্গে কথা হয় অর্জুনের। পাশাপাশি রোনাল্ডাকে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। আগামী ২৭ মে ইউক্রেনে লিভারপুলের বিরুদ্ধে ফাইনালের লড়াই রিয়াল মাদ্রিদের। ক্লপের ছেলেদের হারিয়ে ট্রফি জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া জিনেদিন জিদানের দল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.