সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়াক্ষেত্রে দেশকে গর্বিত করেছিলেন৷ আগামী দিনেও হয়তো করতেন৷ সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ৷ কিন্তু সেলফি তোলার নেশা সবটা কেড়ে নিল৷ মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ২০ বছর বয়সি জাতীয় স্তরের অ্যাথলিট পূজা কুমারী৷
শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ভোপালের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) সেন্টারের ভিতর দুর্ঘটনাটি ঘটে৷ দু’বছর আগেই সাইয়ে যোগ দিয়েছিলেন উত্তরাখণ্ডের এই অ্যাথলিট৷ এক ইংরাজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সাই কমপ্লেক্সের ভিতর প্র্যাক্টিসের পর পূজা ও দুই মহিলা অ্যাথলিট ক্রিকেট মাঠের পিছনের পুকুরের কাছে যান৷ সেখানে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছিলেন তাঁরা৷ হঠাৎই পা পিছলে পুকুরে পড়ে যান তিনি৷
সাইয়ের এক আধিকারিক জানান, পূজা সাঁতার জানতেন না৷ জলে পড়ে যাওয়া মাত্র সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি৷ তাঁর সঙ্গে যে দু’জন ছিলেন তাঁরাও সাঁতার জানতেন না৷ বান্ধবীকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েন তাঁরা৷ বাকিদের খবর দিতে সঙ্গে সঙ্গে হস্টেলে ছুটে আসেন দু’জন৷ তবে ঘটনাস্থলে বাকিরা পৌঁছতে পৌঁছতেই সব শেষ৷
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন