সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অজি ক্রিকেটে পড়ল ফিল হিউজের ছায়া৷ সেই নভেম্বর মাস৷ সেই শেফিল্ড শিল্ডের বাইশ গজ৷ এবারের ম্যাচ তাসমানিয়ার বিরুদ্ধে৷ ব্যাট করার সময় চোট পান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যাডাম ভোগসের৷ দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে বছর দুয়েক আগের স্মৃতি৷ তৈরি হয় আতঙ্ক৷
বৃহস্পতিবার তাসমানিয়ার পেসার ক্যামেরন স্টিভেনসনের বাউন্সারে ঠিক সময় মাথা সরাতে পারেননি ভোগস৷ বল সোজা গিয়ে লাগে তাঁর হেলমেটের পিছনে৷ মাথার ঠিক যে অংশে অ্যাবটের বল লেগেছিল ফিল হিউজের৷ সেদিন মাটিতে লুটিয়ে পড়েছিলেন হিউজ৷ অচৈতন্য অবস্থায় স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন৷ তাঁর মৃত্যুতে গোটা ক্রিকেট দুনিয়ায় নেমেছিল শোকের ছায়া৷
ভোগসও মাঠেই কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন৷ তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি৷ ডাক্তাররা মাঠেই তাঁর চিকিৎসা করেছেন৷ ১৬ রান করে আহত অবস্থায় (রিটায়ার্ড হার্ট) মাঠ ছাড়েন তিনি৷ বৃহস্পতিবার শুরু হওয়া চার দিনের ম্যাচে অবশ্য আর মাঠে নামতে পারবেন না তিনি৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে, আপাতত সুস্থ ভোগস৷ তবে তাঁর দিকে আগামী ৪৮ ঘণ্টা নজর রাখা হবে৷
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি