সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্ফিং করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন কিংবদন্তি অজি তারকা ম্যাথিউ হেডেন। দুর্ঘটনায় শিরদাঁড়ায় চিড় ধরেছে তাঁর। ছিঁড়ে গিয়েছে একাধিক লিগামেন্ট। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ভক্তদের নিজেই সে খবর জানান প্রাক্তন ক্রিকেটার।
View this post on InstagramAdvertisement
আপাতত কুইন্সল্যান্ডে ছুটি কাটাচ্ছেন হেডেন। গত শুক্রবার নর্থ স্ট্র্যাডব্রোক আইল্যান্ডে ছেলে জোসের সঙ্গে সার্ফিং করছিলেন তিনি। তখনই ঘটে দুর্ঘটনা। সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝে খেই হারিয়ে ফেলেন তিনি। তাতেই গুরুতর চোট পান। ঘাড়ের কাছে শিরদাঁড়ার হাড়ে চিড় ধরেছে তাঁর। একাধিক লিগামেন্টও ছিঁড়ে যায়। এমনকী কপালেও গুরুতর আঘাত লাগে। একপ্রকার মৃত্যুর মুখ থেকেই ফিরে এলেন তিনি। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে হেডেন লেখেন, ‘বুলেটকে ফাঁকি দিলাম। যারা সেই সময় ঘনাস্থলে উপস্থিত ছিল, তাঁদের ধন্যবাদ আমায় রক্ষা করার জন্য।’
[টুটু বোস গোষ্ঠীর নয়া চমক, এবার সৃঞ্জয়দের সমর্থনে প্রসেনজিৎ]
২০০৯ সালে বাইশ গজকে বিদায় জানিয়েছিলেন অজি তারকা। গত বছর যিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট হল অফ ফেমে জায়গা করে নিয়েছিলেন। দুর্ঘটনার পর একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তাঁর কথায়, “প্রায় ঘণ্টাখানেক সার্ফিং করছিলাম। তারপরই একটি ঢেউ সজোরে ধাক্কা মারে আমায়। আর কিছু মনে নেই। তারপর নিজেকে সমুদ্র সৈকতে পেলাম। ঘাড়ের হাড় যে তখন ভেঙে গিয়েছে, টের পেয়েছি।” হাসপাতালে ভরতি হই। আপাতত চিকিৎসা চলছে তাঁর। তবে এমন দুর্ঘটনার পরও সমুদ্রকে বিদায় জানাতে নারাজ হেডেন। সাফ জানিয়ে দিয়েছেন, সুস্থ হয়ে আবার সাগরের বুকে ফিরবেন। সার্ফিং করবেন। সমুদ্রের প্রতি তাঁর ভালবাসার টান এত সহজে শেষ হওয়ার নয়।
View this post on InstagramTook on Straddie back bank yesterday with @josh_hayden28 and lost!!! Game over for a few days🏄🏽♂️☹️
[বঙ্গতনয়ার বিশ্বজয়, মার্কিন মুলুকে পাওয়ার লিফটিংয়ে সোনা হুগলির শম্পার]
সর্বশেষ খবর
-
‘ডিভোর্সের আগে জন্মদিনে দেবশ্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম…’, কোন ‘অভিমান’-এর কথা বললেন প্রসেনজিৎ?
-
নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার ক্রুদ্ধ জনতার, নামল বাহিনী
-
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?