[নয়া নজির গড়ে আইসিসি ব়্যাঙ্কিং শীর্ষে বিরাট, ভাঙলেন শচীনের রেকর্ডও]
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সপরিবারে ভারত সফরে। মন্দির, মসজিদে ঘুরে একেবারে রসেবশে আছেন জাস্টিন ট্রুডো। আগ্রা, আমেদাবাদ, অমৃতসর ঘুরতে ঘুরতে ট্রুডো গিয়েছিলেন দিল্লিতে। সেখানে ব্যাটসম্যানের ভূমিকায় দেখা গেল কানাডার প্রধানমন্ত্রীকে। নিজে খেললেন, ডেকে নিলেন ছেলেমেয়েদের।
[মেজাজ হারিয়ে ম্যাচের মধ্যে এ কী করলেন ‘ক্যাপ্টেন কুল’? অবাক ভক্তরা]
দিল্লির একটি মাঠে দেখা যায় আর পাঁচজন ব্যাটসম্যানের মতো নামছেন কানাডার প্রধানমন্ত্রী। তবে তার আগেই পিচে পৌঁছে যায় ট্রুডোর বড় ছেলে। এক প্রাক্তন ক্রিকেটারের কাছে ব্যাট ধরা শিখছিলেন কানাডার প্রধানমন্ত্রীর সন্তান। কারণ ওপ্রান্তে যে রয়েছেন বোলার কপিলদেব। উলটো দিক থেকে আন্ডার আর্মে বল করা শুরু করেন বিশ্বজয়ী অধিনায়ক। তবে ট্রুডোর ছেলে যখন ব্যাট করছেন তখন পাশ থেকে আজহার টিপস দিচ্ছিলেন। কপিলদেবের প্রথম বলে একেবারে বোকা বনে যায় জুনিয়র ট্রুডো। তার এই ব্যাটিংয়ে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরের বলগুলোয় নাগাল পেলেও শটে তেমন জোর ছিল না। জুনিয়র ট্রুডোর এই ব্যাটিং স্টাইল দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মশকরা শুরু হয়ে যায়। কেউ টিপ্পনি কাটেন রাহুল গান্ধীও এর থেকে ভাল ব্যাট করতে পারেন। কেউ লেখেন কানাডার মতো একটি দেশের প্রধানমন্ত্রী এক সপ্তাহে রয়েছেন। তবু কারও মাথাব্যথা নেই। ছেলেকে দেখিয়ে আসলে প্রচার চাইছেন ট্রুডো। কারও মতে ট্রুডোর আসলে সময় কাটছে না। কারণ স্বয়ং মোদি তাঁকে জড়িয়ে ধরেননি। হতাশায় হয়তো এমন কিছু করেন। একজন লেখেন সাত দিনের সফরের মধ্যে বেশ কিছু দিন কাটিয়ে ফেলেছেন। কেউ অ্যাপয়নমেন্ট দেননি। অগত্যা!
[ধোনি-রাজ জলে গেল চাহালের চার ওভারে]
তিনি বিশ্বের অন্যতম সুদর্শন রাষ্ট্রনায়ক হিসাবে পরিচিত। দেশে তুমুল জনপ্রিয়, বিদেশেও। সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে ট্রুডোর জুড়ি মেলা ভার। তবে ভারত সফরের চতুর্থ দিনে তিনি অবশ্য বিতর্কে জড়িয়েছেন। খালিস্তানি এক জঙ্গির সঙ্গে ট্রুডোর স্ত্রী এবং কানাডার এক মন্ত্রীর ছবি প্রকাশ্যে আসায় বিস্তর সমালোচনা শুরু হয়েছে। তার আগে কপিলদেব এবং আজহারউদ্দিনের সঙ্গে ছেলে-মেয়েকে নিয়ে ট্রুডোর ম্যাচ প্র্যাকটিস নিয়ে রাজধানীতে চলছে নানা রসিকতা।
#WATCH: Canadian Prime Minister #JustinTrudeau along with his children at a cricket ground in #Delhi. Former Indian captains Kapil Dev & Mohd Azharuddin also present. pic.twitter.com/qJmKhtrNMX
— ANI (@ANI) February 22, 2018
সর্বশেষ খবর
-
শ্যামাপ্রসাদের আত্মত্যাগ স্মরণ মোদি-শুভেন্দুর, ইকো পার্কে দিলীপ, মুরলীধর সেন লেনে শ্রদ্ধা শমীকের
-
বিক্ষোভকারীদের উপর ফের গুলিবৃষ্টি, পাক সেনার বর্বরতায় লাশ গুনছে অধিকৃত কাশ্মীর
-
কেন ভিনির বদলে পেনাল্টি নিলেন ব্রুনো? সমালোচনার মাঝে মুখ খুললেন ব্রাজিল কোচ
-
১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি, শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালনে শহরে শাহ
-
‘শুধু আমেরিকা কেন, ভারতও আমাদের ভালো বন্ধু’, ভ্যান্সের দাবি উড়িয়ে বার্তা নেতানিয়াহুর