সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তিগির নরসিংহ যাদব কি সত্যিই দোষী? নাকি কোনও ষড়যন্ত্রের শিকার তিনি! সেই তদন্তের স্বার্থে মঙ্গলবার এফআইআর দায়ের করল সিবিআই৷ হরিয়ানা সরকারের অনুরোধেই কেসটি রেজিস্টার হয়েছে বলে খবর৷
রিও ওলিম্পিকে অংশ নেওয়ার ক’দিন আগেই ভারতীয় কুস্তিগিরের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠে৷ ডোপ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ওলিম্পিকের মঞ্চ অধরাই থেকে যায় তাঁর৷ জাতীয় কুস্তি ফেডারেশন তাঁর পাশে থাকলেও কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) তাঁকে চার বছরের জন্য নির্বাসনে পাঠায়৷
এর আগে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (নাডা) নরসিংহকে ডোপিং বিতর্কে ক্লিনচিট দিয়েছিল। নাডা-র এই সিদ্ধান্তকে ভুল ঘোষণা করে নিষিদ্ধ মাদক সেবনের জন্য নরসিংহকে চার বছরের জন্য নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা বা ওয়াডা। ওয়াডা সিএএস-এর দ্বারস্থ হলে সেখানেই নরসিংহের কেরিয়ারে ধাক্কা লাগে।
নরসিংহের পাশে দাঁড়িয়ে জাতীয় কুস্তি ফেডারেশন দাবি করেছিল, সোনপতে সাই গ্রাউন্ডের অনুশীলনের সময় কেউ ইচ্ছাকৃতভাবে তাঁর খাবারে নিষিদ্ধ মাদক মিশিয়ে দিয়েছিল৷ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এই অভিযোগ তুলে হরিয়ানা পুলিশে এফআইআর করা হয়েছিল৷ সেই কেসই সিবিআইকে হস্তান্তর করা হল৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৮ ও ১২০বি ধারায় অভিযোগ দায়েরমামলা রুজু করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের