Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬

বিশ্ব মঞ্চে সোনা জিতে নজির ১০১ বছরের ভারতীয় বৃদ্ধার

তাঁর রেকর্ডে মাথা উঁচু হল ১৩০ কোটি ভারতবাসীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০১৭, ১১:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০১৭, ১১:১২

options
link
বিশ্ব মঞ্চে সোনা জিতে নজির ১০১ বছরের ভারতীয় বৃদ্ধার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো সংখ্যা মাত্র৷ সে কথা আগেও প্রমাণ করেছেন তিনি৷ এবারও দুনিয়াকে চমকে দিয়ে নয়া নজির গড়লেন মন কৌর৷ সোমবার অকল্যান্ডে ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন পাঞ্জাবি বৃদ্ধা৷ জানেন কোন বয়সে এমন কীর্তি করে দেখালেন তিনি? ১০১ বছরে৷ তাঁর ঝুলিতে এখন ১৭টি সোনার পদক৷

বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে সময়কে হার মানিয়েছেন তিনি৷ আর আত্মবিশ্বাস এবং একাগ্রতা দিয়ে জয় করেছেন প্রতিকূলতাকে৷ ২০০৯ সালে বিশ্বের দ্রুততম ব্যক্তি উসেইন বোল্ট ১০০ মিটারের ট্র্যাকে ইতিহাস তৈরি করেছিলেন৷ মাত্র ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন৷ আর এদিন নিউজিল্যান্ডে ১০১ বছরের ‘তরুণী’ সময় নিলেন ১ মিনিট ১৪ সেকেন্ড৷ জামাইকান স্প্রিন্টারের থেকে ৬৪.৪২ সেকেন্ড বেশি৷ তাঁর বয়সে যা সত্যিই বিস্ময়কর৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নাইটদের কাছে শোচনীয় হার, সোশ্যাল মিডিয়ায় খোরাক কোহলিরা]

মজার ব্যাপার হল, এই ইভেন্টে তিনিই ছিলেন প্রবীণতম প্রতিযোগী৷ অর্থাৎ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের থেকে কম বয়সিদের পিছনে ফেলে দিলেন তিনি৷ তবে কি এবার বুট জোড়া তুলে রাখার পালা? একেবারেই নয়৷ আরও অনেক রেকর্ড গড়া তো বাকি! তেমনটাই বলছেন মন কৌর৷ তাঁর কথায়, “আমি ফের প্রতিযোগিতায় নামব৷ এত তাড়াতাড়ি হাল ছাড়ব না৷ থামার কোনও প্রশ্নই উঠছে না৷”

এর আগে আমেরিকার মাস্টার্স গেমের ট্র্যাকে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছিলেন এই ভারতীয় বৃদ্ধা৷ সেবারও তিনিই ছিলেন প্রবীণতম প্রতিযোগী৷ তবে শুধু দৌড়েই নয়, শট পাট ও জ্যাভলিংয়েও সোনা জিতেছেন মন কৌর৷ এছাড়া আঞ্চলিক গেমসে ২০টিরও বেশি পদক রয়েছে তাঁর ঝুলিতে৷ ছেলে গৌরবের কথাতেই খেলাধুলো করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ তখন তাঁর বয়স ৯৩৷ শতরান হাঁকিয়েও এখনও পুরোপুরি ফিট তিনি৷ নিয়ম মেনে খাওয়া-দাওয়া করেন৷ রোজ সকালে উঠে জগিং করেন এই বৃদ্ধা৷ আর সেই কারণেই এবার বিশ্ব দরবারে ইতিহাস গড়লেন তিনি৷ তাঁর এই কৃতিত্বকে কুর্নিশ জানাল গোটা বিশ্ব৷ তাঁর রেকর্ডে মাথা উঁচু হল ১৩০ কোটি ভারতবাসীর৷

[পাথর-গুলি ও আলোচনা একসঙ্গে চলতে পারে না: মেহবুবা মুফতি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.