Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
USA vs Paraguay match report

ট্রাম্পের বার্তার পরই প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার, চর্চায় ভারের নতুন নিয়ম

প্রথম ম্যাচে মরিসিও পচেত্তিনোর দল যে সুন্দর ফুটবল উপহার দিল, তা বিশ্বকাপের অনেক 'বড়' দলের ঘুম উড়িয়ে দিতে পারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৫:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৫:০২

options
link
ট্রাম্পের বার্তার পরই প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার, চর্চায় ভারের নতুন নিয়ম zoom
প্যারাগুয়ের বিরুদ্ধে গোল আমেরিকার বালোগানের।

আমেরিকা: ৪ (বোবাদিলা আত্মঘাতী, বালোগান ২, রেইনা)
প্যারাগুয়ে: ১ (মরিসিও)

দাপটের সঙ্গে বিশ্বকাপ অভিযান শুরু করল আমেরিকা (USA)। ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে (Paraguay) ৪-১ গোলে হারাল বিশ্বকাপের (FIFA World Cup 2026) অন্যতম আয়োজক দেশ। জোড়া গোল ফোলারিন বালোগানের। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে মার্কিন স্টেডিয়াম ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর ফোন-বার্তা সঙ্গে নিয়েই মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ান পুলিসিচরা। আর প্রথম ম্যাচে মরিসিও পচেত্তিনোর দল যে সুন্দর ফুটবল উপহার দিল, তা বিশ্বকাপের অনেক ‘বড়’ দলের ঘুম উড়িয়ে দিতে পারে।

Advertisement

পরিসংখ্যান বলছে ৬৩ শতাংশ বল পজিশন ছিল আমেরিকার। গোল লক্ষ্য করে শট ৬টি। সেখানে প্যারাগুয়ে মাত্র একটি শটই মারতে পেরেছে আমেরিকার গোল লক্ষ্য করে। গোটা ম্যাচের রাশ ছিল পুলিসিচদের হাতেই। ৭ মিনিটে ডামিয়ান বোবাদিলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আমেরিকা। আত্মঘাতী গোল হলেও পুলিসিচ যেভাবে প্যারাগুয়ের দুই ডিফেন্ডারের মাঝখান থেকে ছিটকে বেরিয়ে পাস দিলেন, তা আটকানো সত্যিই মুশকিল ছিল। ৩১ মিনিটে আমেরিকাকে ফের এগিয়ে দেন ফোলারিন বালোগান। মাঝমাঠ থেকে মালিক টিলমানের বল ধরে জালে জড়িয়ে দেন আর্সেনালের প্রাক্তন স্ট্রাইকার। প্রথমার্ধে শেষ হওয়ার ঠিক আগেই পুলিসিচের পাস ধরে ৩-০ করেন বালোগান।

দ্বিতীয়ার্ধের শুরুতে আমেরিকার কোচ পচেত্তিনো তুলে নেন পুলিসিচকে। তবে তাঁদের দাপটের কমতি হয়নি। ছোট-ছোট পাসে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে গোলের কাছে পৌঁছে যাওয়া দেখে অনেকে তো পচেত্তিনোকে পেপ গুয়ার্দিওলার সঙ্গেও তুলনা করে ফেলছেন। তবে ৭৩ মিনিটে গতির বিরুদ্ধে গিয়েই ব্যবধান কমান প্যারাগুয়ের মরিসিও প্রাদো। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আমেরিকার হয়ে ৪-১ করেন জিওভানি রেইনা। আমেরিকার বিখ্যাত ফুটবলার ক্লদিও রেইনার ছেলে বদলি হিসেবে নেমে ডানপায়ের অসাধারণ ট্রিভেলা গোলে চমকে দেন।

এই ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকার কথা থাকলেও শেষমেশ হাজির হতে পারেননি। তবে ম্যাচের আগের দিন পচেত্তিনোকে ফোন করে উদ্বুদ্ধ করেছিলেন। ট্রাম্পকে হতাশ করেননি ফুটবলার। অন্যদিকে, এই ম্যাচে প্রথমবার ব্যবহার করা হল ভারের ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়ম। আমেরিকার ডিফেন্ডার টিম রিমকে রেফারি হলুদ কার্ড দেখালে ভার তা খতিয়ে দেখে। সেখানে দেখা যায়, রিম ফাউল করেননি, বরং প্যারাগুয়ের আলমিরন ‘ডাইভ’ দিয়ে রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। ভারের সিদ্ধান্ত অনুযায়ী রিমের হলুদ কার্ড বাতিল করে আলমিরনকে হলুদ কার্ড দেখান রেফারি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.