মোহনবাগান- ২ (আজহার ২)
মহামেডান- ১ (শেখ ফৈয়াজ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময় তখন শেষ। প্রেস বক্সে বসে সাংবাদিকরা অমীমাংসিত ম্যাচের শিরোনামও লিখে ফেলেছেন। ফ্যাকাশে মুখ নিয়ে কল্যাণী স্টেডিয়াম ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বাগান সমর্থকরা। ঠিক তখনই আজহারউদ্দিনের একটা হেড নাড়িয়ে দিল সবাইকে। পালটে গেল সমস্ত সমীকরণ। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে অনবদ্য একটি গোল করে চ্যাম্পিয়নশিপের রাস্তা অনেকটাই সহজ করে দিলেন তিনি। আর এবারের মতো ঘরোয়া লিগ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল মহামেডানের।
[আজহারের জোড়া গোলে রুদ্ধশ্বাস মিনি ডার্বিতে জয় মোহনবাগানের]
এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা হতে থাকে। কিন্তু বাগান রক্ষণের ভুলে গোল করে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। ম্যাচের বয়স তখন ২১ মিনিট। ডিপান্ডা ডিকার পাশ থেকে বাগানের জালে বল পাঠান শেখ ফৈয়াজ। এটি কলকাতা লিগে তাঁর চতুর্থ গোল। এই গোলের সময় একেবারেই দাঁড়িয়ে পড়েছিল বাগান রক্ষণ। যা সত্যিই আগামিদিনে চিন্তায় রাখবে স্টপগ্যাপ কোচ শঙ্করলাল চক্রবর্তীকে। কিন্তু গোল খেয়েই আক্রমণের ঝাঁঝ বাড়ায় বাগান খেলোয়াড়রা। ৩৭ মিনিটে কামোর দুর্দান্ত পাস থেকে দলকে সমতায় ফেরান আজহারউদ্দিন। শেষপর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ-প্রতি আক্রমণের খেলা। কিন্তু দু’দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল করতে পারেনি কোনও দলই। সবাই যখন ধরে নিয়েছে ম্যাচ অমীমাংসিত ভাবেই শেষ হতে চলেছে, তখনই ফের গোল করলেন আজহার। লিংডোর পাশ থেকে গোল করেন তিনি। তাঁর জোড়া গোলেই শেষপর্যন্ত স্বস্তির জয় পেল বাগান।
[১৬তম গ্র্যান্ড স্লামের মালিক নাদালকে শুভেচ্ছা ভূপতি, বোপন্নার]
ম্যাচ শেষে বিশেষজ্ঞরাও জানালেন, অন্তিম মুহূর্তে মহামেডান রক্ষণের গা-ছাড়া মনোভাবের জন্যই গোল খেল তারা। এই জয়ের ফলে ডার্বির আগে কিছুটা হলেও স্বস্তিতে বাগান শিবির। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের থেকে দু’পয়েন্ট পিছিয়ে থাকলেও কলকাতা লিগ জয়ের ব্যাপারে এখনও আশাবাদী গঙ্গাপারের ক্লাব। কারণ এখনও ইস্টবেঙ্গলকে মহামেডান-টালিগঞ্জের বাধা টপকাতে হবে। তারপরে তো ডার্বি রয়েইছে। আর মোহনবাগানকে খেলতে হবে পিয়ারলেসের বিরুদ্ধে। এদিকে, এই ম্যাচে মাঠের বাইরে ছিল দুই কোচের লড়াই। ইস্টবেঙ্গলের হয়ে অপরাজিতই ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য। কিন্তু মহামেডানের হয়ে কোচ হিসেবেই মিনি ডার্বিতে হেরে গেলেন ময়দানের পোড় খাওয়া কোচ। এখন দেখার পরের ম্যাচ অর্থাৎ নিজের পুরনো দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পান কিনা বিশ্বজিৎ।
[জেনেভা বিমানবন্দরে গ্রেপ্তার কেভিন পিটারসেন, কেন জানেন?]
সর্বশেষ খবর
-
জমির খতিয়ান-দাগের তথ্য জানতে লাগবে না ফি! জানালেন শুভেন্দু, কীভাবে খতিয়ে দেখবেন?
-
মায়ের তিনটে বিয়ে, বাংলাদেশে জন্মদাত্রীকে ‘খুন’ স্নেহবঞ্চিত ছেলের, শিয়ালে খুবলে খেল দেহ!
-
এক ব্যক্তির সঙ্গে হোটেলে রাত কাটান! সকালে বন্ধুকে ভিডিও কল করে সেখানেই ‘আত্মহত্যা’ তরুণীর
-
পুজোর আগে কলকাতায় শুরু ৩ দিনের পর্যটন মেলা, উপচে পড়া ভিড়
-
পুরসভার অফিসে বস্তাবন্দি ফর্ম, ডায়মন্ড হারবারে অন্নপূর্ণার টাকা পেলেন না হাজার হাজার মহিলা!