সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ জানুয়ারি ক্রিকেট জীবনের আরও একটা নয়া অধ্যায় শুরু করতে চলেছেন বিরাট কোহলি৷ পুণেতে মর্গ্যানবাহিনীর বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে শুরু হবে নেতা কোহলির সফর৷ আর যুদ্ধে নামার আগে সৈনিকদের নতুন সাজে সাজিয়ে দিল পোশাক প্রস্তুতকারী কোম্পানি নাইকি৷
নতুন জার্সি গায়ে বাইশ গজে নামবেন কোহলি, ধোনি, রাহানে, অশ্বিনরা৷ কোম্পানির তরফে জানানো হল, ক্রিকেটারদের আরও ভাল পারফরম্যান্সের কথা মাথায় রেখে নয়া জার্সি ডিজাইন করা হয়েছে৷ ফিচারের পোশাকি নাম 4D কুইকনেস৷ ক্রিকেটাররা যাতে মাঠে ঝাড়া হাত-পায়ে দৌড়তে পারেন, তার জন্য সবদিক থেকে স্ট্রেচ করা যাবে এই জার্সি৷ থাকছে আরও একটি বিশেষ ফিচার৷ জিরো ডিসট্রাকশন৷ অর্থাৎ এই জার্সি ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর আরও বেশি মনোযোগী হতে সাহায্য করবে৷ অন্য কোনও দিকে মন যাবে না খেলোয়াড়দের৷ জার্সি পরে গরম অনুভবের বালাই থাকবে না বলে, দীর্ঘ সময় ধরে খেলতে কোনও সমস্যা হবে না৷
Redefine the Game. Define Your Future.
Introducing the new national ODI team jersey. In stores now. pic.twitter.com/DotMYjksKN
— BCCI (@BCCI) January 12, 2017
নতুন জার্সির ফিচারগুলি মনে ধরেছে মহেন্দ্র সিং ধোনি, মিতালি রাজদের৷ আর শুধু ক্রিকেটাররাই নন, ক্রিকেটপ্রেমীরাও নাইকির শো রুম থেকে ভারতীয় দলের নতুন জার্সি কিনতে পারবেন৷ চলতি মাস থেকে জার্সি বিক্রি শুরু করছে কোম্পানিটি৷
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা