সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বি মানে শুধু মাঠে ৯০ মিনিটের লড়াই নয়, এর সঙ্গে জুড়ে থাকে অনেক আবেগ, প্রত্যাশা আর সমর্থকদের নিজেদের দলের প্রতি ভালবাসা৷ তাই ডার্বি মানেই উত্তেজনা৷ চলতি বছর আই লিগের ফিরতি ডার্বির আগে এক রেস্তরাঁয় শিলিগুড়িতে বচসায় জড়িয়েছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের সমর্থকরা৷ রবিবার ফেড কাপে ডু অর ডাই ম্যাচের আগে এবার উত্তপ্ত হল কটকের স্টেশন চত্বর৷
[হিন্দু প্রেমিকাকে চারবার বিয়ে করলেন এই মুসলিম যুবক!]
ফেড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মহারণ দেখতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা হাজির হচ্ছেন মহানদীর তীরে৷ ম্যাচ শুরুর বেশ কয়েক ঘণ্টা আগে যখন কটক স্টেশনে ধৌলি এক্সপ্রেসে পৌঁছয়, তখন এক বাগান সমর্থকের উপর নাকি পড়ে যান এক লাল-হলুদ ভক্ত৷ আর তারপরই দুই দলের সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়৷ পরে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তাঁরা৷ তবে আরেক সূত্রে খবর, হাওড়া স্টেশনে থেকেই নাকি দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়৷ যা চরম হয়ে ওঠে কটকে পৌঁছে৷ আরপিএফ এসে অবশেষে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয়৷
[ডার্বিতে এগিয়ে মোহনবাগান, জিতে সমালোচনার জবাব দিতে মরিয়া ইস্টবেঙ্গল]
শিলিগুড়িতে বড় ম্যাচে হারের বদলা নেওয়াই আজ পাখির চোখ ওয়েডসন-প্লাজাদের৷ অন্যদিকে, ইস্টবেঙ্গলকে মাটি ধরিয়ে ফেড কাপের ফাইনালে পৌঁছনো ছাড়া আর কিছুই ভাবছেন না সোনি-কাটসুমিরা৷ ফলে টক্কর যে সেয়ানে সেয়ানে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত