সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় ঝুলছে সদ্য জেতা রুপোর পদক৷ সবে নেমেছেন পোডিয়াম থেকে৷ ঠিক সেই মুহূর্তেই সামনে হাঁটু গেড়ে বসে প্রেমিক দিচ্ছে বিয়ের প্রস্তাব৷ অনায়াসে এ কোনও বলিউডি সিনেমার দৃশ্য হতে পারত৷ কিন্তু এমন নাটকীয় মুহূর্তের বাস্তব সাক্ষী থাকল রিওর ওলিম্পিকের আসর৷
রবিবার মহিলাদের স্প্রিংবোর্ড ইভেন্টে রূপো জিতেছিলেন হে জি৷ একই খেলায় পুরুষ বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তাঁর প্রেমিক কিন কে৷ এবারের ওলিম্পিক তাঁদের জন্য যে অত্যন্ত সাফল্যের তা বলার অপেক্ষা রাখে না৷ তবে সাফল্যের সে রঙ ছড়াল ব্যক্তিগত ইভেন্টেও৷ হে জি যখন পোডিয়ামে দাঁড়িয়ে তখন সকলকে চমকে দিয়ে তাঁকে বিশ্বের সামনেই বিয়ের প্রস্তাব দেন প্রেমিক কিন৷ হে সম্মতি দেওয়ার পর, তাঁর হাতে আংটি পরিয়ে দেন কিন৷ হে-র চোখে যখন জল তখন স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক তাঁদের হাততালি দিয়ে শুভেচ্ছা জানান৷ প্রেমিকের এ কাজে বিস্মিত হে জি৷ জানাচ্ছেন, ‘আমরা ছয় বছর ধরে একে অন্যকে ভালবাসি৷ কিন্তু ও যে এভাবে প্রপোজ করতে পারে কখনও ভাবিনি৷’
কল্পনার থেকে বাস্তব সত্য, এ তো বহুল প্রচলিত কথা৷কিন্তু বাস্তব যে কখনও কল্পনাকে ছাপিয়েও মধুর হয়ে উঠতে পারে তার নমুমা মেলে এরকম দু’একটা ঘটনায়৷ বাস্তবের মাটিতেও যে রূপকথার দৃশ্য রচনা করা যায়, তাই যেন দেখালেন এই অ্যাথলিট জুটি৷
সর্বশেষ খবর
-
২৪ ভারতীয় নাবিক থাকা বাণিজ্যতরীতে হামলা, দায় স্বীকার করে কী জবাব ‘বন্ধু’ আমেরিকার?
-
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স! তোলাবাজির অভিযোগ উঠতেই গ্রেপ্তার ২ বিজেপি নেতা
-
কীসের খোঁজে কালীঘাটের তৃণমূল দপ্তরে তল্লাশি সিআইডির? মমতার বাড়িতে ঢুকে ‘নাটক’ কল্যাণের
-
রাজেন্দ্র প্রসাদ রোডে আর পার্টি অফিস নয়, দরজা বন্ধ করলেন পার্থ ভৌমিক, দিল্লিতেও ঠাঁইনাড়া তৃণমূল!
-
নগ্ন হয়েই বিলাসবহুল ক্রুজে! জনপ্রিয় এই ভ্রমণে অংশ নিতে গেলে মানতে হবে কোন শর্ত?