সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেন্দরের সঙ্গে লড়তে রাজি হলেন না চিনা বক্সার জুলপিকার মাইমাইতিয়ালি৷ ১ এপ্রিল মুম্বইয়ে এই জোড়া খেতাবি লড়াই ছিল৷ মিডলওয়েট বিভাগে বিজেন্দর এশিয়া-প্যাসিফিকের চ্যাম্পিয়ন৷ আর জুলপিকার ছিলেন একই বিভাগে ওরিয়েণ্টাল চ্যাম্পিয়ন৷ শর্ত ছিল, মুম্বইয়ের লড়াইয়ে যিনি জিতবেন, তিনি দু’টো খেতাবেরই মালিক হবেন৷ সেই কারণেই এই সরে যাওয়ার সিদ্ধান্ত কিনা, বলা মুশকিল৷ জুলপিকার সরে যাওয়ার কোনও কারণ দেখাননি৷ শুধু বলেছেন, পরে এই লড়াইটা লড়তে পারেন৷
(পুণের মাঠে ‘বিরাট’ লজ্জা ভারতের)
লড়াইয়ের আগেই এপ্রিল ফুল হওয়ার একটা ব্যাপার হল৷ তবে ওই দিনের বক্সিং প্রোমোটারদের তরফে বলা হয়েছে, জুলপিকার না থাকলেও লড়াই হবে৷ হয়তো অন্য কারও সঙ্গে৷ বিজেন্দর বলেছেন, “যে কোনও বিষয়ে ইতিবাচক দিকটা দেখতে চাই৷ নিশ্চয়ই ওর কোনও কারণ আছে, তাই লড়তে চায়নি৷ তবে অন্য যে কেউ হোন, আমি লড়তে রাজি আছি৷ যিনিই প্রতিদ্বন্দ্বী হোন, একটা নতুন চ্যালেঞ্জ অবশ্যই৷ আমি শুধু নিজেকে তৈরি রাখছি৷” ১ এপ্রিল বিজেন্দর ছাড়াও পেশাদারি ডেবিউ হচ্ছে আরও দুই ভারতীয় বক্সার অখিল কুমার এবং জিতেন্দর কুমারের৷
(ডেপুটি কালেক্টর হচ্ছেন অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু)
সর্বশেষ খবর
-
প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা