Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে এবার সোনা জয় প্রকাশ নানজাপ্পার

শুক্রবারও ব্রিসবেনে বজায় থাকল ভারতীয় শুটারদের জয়যাত্রা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০১৭, ১৩:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০১৭, ১৩:১৪

options
link
কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে এবার সোনা জয় প্রকাশ নানজাপ্পার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিসবেনে অনুষ্ঠিত কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটারদের জয়জয়কার অব্যাহত। শুক্রবারও বজায় থাকল তাঁদের জয়যাত্রা। এদিন পুরুষদের ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন প্রকাশ নানজাপ্পা। একই ইভেন্টে রুপো এবং ব্রোঞ্জও এল ভারতের ঝুলিতে। আমনপ্রীত সিং জিতলেন রুপো ও জিতু রাই পেলেন ব্রোঞ্জ।

[ভিতরে কি পোকা? ভেবে ক্যামেরার সামনে এ কী করলেন সঞ্চালিকা!]

এদিন শুরু থেকেই ফর্মে ছিলেন তিন ভারতীয় শুটার। অন্যান্য দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে দেন তাঁরা। শেষ পর্যন্ত তিনজনের মধ্যে বাজিমাত করেন প্রকাশ। ২২২.৪ স্কোর করে এই ইভেন্টে সোনা জিতেছেন তিনি। ৪১ বছর বয়সী শুটারের এটিই দেশের হয়ে প্রথম স্বর্ণপদক। এর আগে ২০১৩ সালে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ ও ২০১৪ সালের ইনচিওন এশিয়ান গেমসে ১০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এছাড়া ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রেপাচোলির কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল প্রকাশকে। এর আগে বৃহস্পতিবার অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী গগন নারাং ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে রুপো জেতেন। একই ইভেন্টে ব্রোঞ্জ পান স্বপ্নিল সুরেশ কুসালে। মেয়েদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে ব্রোঞ্জ জেতেন অনুরাগ সিং।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পাণ্ডবদের জতুগৃহ খননে অনুমতি এএসআইয়ের]

তবে বৃহস্পতিবারের তুলনায় গত বুধবার ভারতীয় প্রতিযোগীদের কাছে ছিল সোনার দিন। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে নেন পূজা ঘটকর। ফাইনালে অঞ্জুম মৌদগিলকে পিছনে ফেলে ২৪৯.৮ পয়েন্টে শেষ করে সোনা জেতেন তিনি। ২৪৮.৭ পয়েন্ট নিয়ে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় অঞ্জুমকে। পূজার জয়ের ধারাকে বয়ে নিয়ে যান ভারতীয় পুরুষ শুটাররা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে অন্য দেশের শুটারদের ধারেই ঘেঁষতে দেননি ভারতীয়রা। তিনটি পদকই নিজেদের দখলে নেন তাঁরা। শাহজার রিজভি সোনা এবং ওমকার সিং ও জিতু রাই জিতে নেন রুপো ও ব্রোঞ্জ।

[আগামী বছর থেকে মিলবে না হজ যাত্রার ভরতুকি!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.